শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

মধুরোড স্টেশনে সাগরিকা ট্রেনের টিকিট বিক্রি শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২, ১:১৩ পিএম
মধুরোড স্টেশনে সাগরিকা ট্রেনের টিকিট বিক্রি শুরু
মাসুদ হোসেন : চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের টিকিট এখন থেকে পাওয়া যাবে মধুরোড রেলওয়ে স্টেশনে। বেসরকারি কোম্পানি মেসার্স এন এল ট্রেডিং এর ব্যবস্থাপনায় পরিচালিত চাঁদপুর-চট্টগ্রামে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের টিকিট মধুরোড স্টেশনে আলাদা বুথে বিক্রি হবে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার সময় টিকিট বিক্রির শুভ উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
মধুরোড রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ হাবিব উল্যাহ খানের সভাপতিত্বে টিকিট বিক্রির শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রামের বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুল খালেক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুরোড রেলওয়ে স্টেশনের সাবেক স্টেশন মাষ্টার মোঃ শাহাজান মিয়া, সাবেক বিমান কর্মকর্তা মোঃ আলী আশরাফ, বিশিষ্ট সমাজসেবক মোঃ আবু তাহের তালুকদার বিএসসি, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর রেল খাতে ব্যাপক কাজ হয়েছে। পাল্টে গেছে রেলের উন্নয়ন চিত্র। রেল সেবা যাত্রীদের কাছে করে দিয়েছেন আরো সহজ। বর্তমানে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়িয়ে নয়, ঘরে বসেই কাটতে পারেন ট্রেনের টিকিট।
তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে চাঁদপুর-৩ আসনে কাজ করে যাচ্ছেন শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি। তাঁর নিজ এলাকা এই রামপুর ইউনিয়নে অবস্থিত মধুরোড রেলওয়ে স্টেশনটি প্রথম শ্রেনীর একটি স্টেশনে রূপান্তর করা হয়েছে। তারই সুবাদে এ এলাকার মানুষজন আজ সুবিধা ভোগ করছে। ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারী থেকে বেসরকারি খাতে যাওয়া সাগরিকা এক্সপ্রেস ট্রেনটিতে চলাচল করতে এ এলাকার যাত্রীরা চাঁদপুর কিংবা বিভিন্ন স্টেশন থেকে টিকেট সংগ্রহ করতে হতো।
এখন থেকে আর অন্য কোথাও গিয়ে টিকেট নিতে হবে না। মধুরোড রেল স্টেশন থেকেই টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। তবে এর জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন রামপুর ইউনিয়নের কৃতি সন্তান চট্টগ্রামের বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আব্দুল খালেক তালুকদার। আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এসময় চাঁদপুর-লাকসাম-চট্টগ্রাম রেলপথে চলাচলকারী উপস্থিত কয়েকজন যাত্রী অতিথিবৃন্দের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তাদের মতামত ব্যক্ত করেন। টিকিট বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সহ যাত্রীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর-লাকসাম-চট্টগ্রামের মধ্যে ১৮০ কিলোমিটার রেলপথের ৩৪টি স্টেশনের টিকিট এখন থেকে মধুরোড রেলওয়ে স্টেশন থেকে আলাদা কাউন্টারে একজন বেসরকারি সুপারভাইজার/কর্মী দ্বারা নিয়মিত বিক্রি করা হবে।
ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে সকাল ৭.৩০ মিনিটে ছেড়ে মধুরোড পৌঁছায় দুপুর ১২টায় এবং চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর থেকে দুপুর ২.৩০মিনিটে ছেড়ে মধুরোড পৌঁছায় দুপুর ৩টায়। চাঁদপুর থেকে চট্টগ্রাম টিকিটের নির্ধারিত মূল্য ৮৫টাকা।
ট্রেনটি এ পথে যাত্রা বিরতি করবে চট্টগ্রাম রেলওয়ে জংশন, পাহাড়তলী, কৈবল্যধাম, ফৌজদারহাট, ভাটিয়ারী, কুমিরা, বাড়বকুন্ড, সীতাকুন্ড, বারৈয়াঢালা, নিজামপুর কলেজ, বারতাকিয়া, মীরসরাই, মাস্তাননগর, চিনকী আস্তানা, মুহুরীগঞ্জ, ফাজিলপুর, কালিদহ, ফেনী রেলওয়ে জংশন, শর্শদি, গুণবতী, হাসানপুর, নাঙ্গলকোট, নাওটি, লাকসাম রেলওয়ে জংশন, চিতোষী রোড, শাহরাস্তি, মেহের, ওয়ারুক, হাজীগঞ্জ, বলাখাল, মৈশাদী, চাঁদপুর কোর্ট ও চাঁদপুর বড় স্টেশন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।