শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে শিক্ষক দিবস-২০২২ উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১২:৫৩ পিএম
চাঁদপুর সরকারি কলেজে শিক্ষক দিবস-২০২২ উদযাপন

ক্যাম্পাস রিপোর্ট : চাঁদপুর সরকারি কলেজ ২৭ অক্টোবর (বৃহস্পতিবার), শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুসারে শিক্ষক দিবস-২০২২ উদযাপন করা হয়।

সকাল ৯ টায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এবং পুরান বাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার এর নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ কলেজ ক্যাম্পাসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মারকস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন।

সকাল সোয়া ৯ টায় চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এবং পুরান বাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদ্রাসা) শিক্ষকবৃন্দকে সাথে নিয়ে আনন্দ র‌্যালী বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন।

সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে মাঠের পাশে বৃক্ষরোপন করা হয়।
শিক্ষক দিবস-২০২২ এর প্রতিপাদ্য বিষয় হল ‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্ত শুরু’। সন্ধ্যা ৬ টায় চাঁদপুর সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মারক স্তম্ভ চত্বরে সাংস্তৃতিক সন্ধ্যা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত। পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে কলেজের ববিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

Model Hospital

চাঁদপুর সরকারি বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ পরিবার পরিজন নিয়ে, বিভিন্ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ পরিবার পরিজন নিয়ে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগণ সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital