শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রমের অবহিত করন সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ২:৪৪ পিএম
শাহরাস্তিতে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রমের অবহিত করন সভা
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি)  কার্যক্রম ২০২২ অবহিত করনের লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শাহরাস্তি উপজেলা ও উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এটির আয়োজন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ. নাসির উদ্দিনের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ।
তিনি তার বক্তব্য বলেন, সরকার সারা দেশের ন্যায় শাহরাস্তিতে জলাতঙ্ক নির্মূলে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম হাতে নিয়েছে। ওই লক্ষ্যে আগামী ২৮ এপ্রিল হতে ০১ নভেম্বর সমগ্র উপজেলার ১০ টি ইউপি ও ০১ টি পৌরসভার হাট বাজার গ্রামীণ জনপদে মালিকানা বেওয়ারিশ সব ধরনের কুকুরকে এই ভ্যাকসিনের আওতায় আনা হবে। যাতে প্রাণঘাতী জলাতঙ্ক ভাইরাস বিস্তার রোধ করা যায়। সে লক্ষ্যে আপনারা এই কার্যক্রমের সহযোগিতা করবেন।
এদিকে এ অবহিত করন সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সারোয়ার হোসেন, মেডিকেল অফিসার  আরএম  ডা: অচিন্ত্য চক্রবর্তী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাকসুদুর রহমান, জুবায়ের হোসেন, মাহফুজুর রহমান রিঙ্কু, এমডিভি সুপারভাইজার রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর স্বাস্থ্য মন্ত্রণালয় ঢাকা।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির, নার্সিং সুপারভাইজার নুরে আয়সা, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ ইমাম হোসেন সুমন প্রমুখ ।
এছাড়া জনপ্রতিনিধি স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বিষয়ে ২৭ শে অক্টোবর বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা এবং রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ কুকুরের এ ভ্যাকসিন প্রয়োগের উপর ভলেন্টিয়ারদের আরো একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ১জন ও ১০টি ইউপির ১০ জন সুপারভাইজার ও ৮৩ জনসহ ৯৪ জনকে ভলেন্টিয়ারকে এ কার্যক্রমে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ কার্যক্রমটি সফল এবং সার্থক করতে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ. নাসির উদ্দিন সকল শ্রেণী পেশার মানুষকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital