বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ৬ হাজার ৭শ’ কেজি ইলিশসহ ১১৮৮ জেলে আটক; ৩৯ কোটি ৬ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১২:৪৮ পিএম
চাঁদপুরে ৬ হাজার ৭শ’ কেজি ইলিশসহ ১১৮৮ জেলে আটক; ৩৯ কোটি ৬ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

সাইদ হোসেন অপু চৌধুরী : ইলিশের প্রজনন রক্ষায় ৭ অক্টোবর শুরু হওয়া নিষেধাজ্ঞা চলে গতকাল ২৮ অক্টোবর শুক্রবার পর্যন্ত। ইলিশ উৎপাদন বৃদ্ধিতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নৌ পুলিশ ছিল তৎপর। গত ২২ দিনে মা ইলিশ শিকারের অপরাধে ১১৮৮জন জেলেকে আটক করা হয়েছে।

ইলিশ মাছ উদ্ধার হয়েছে ৬৬৯৫ কেজি, ৪৭৪টি মাছ ধরার নৌকা, ৮টি ট্রলার, ৪টি স্পীডবোট আটক করা হয়েছে। নদীতে থেকে নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার হয়েছে ৩৯ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৩২৭ মিটার। আর নিয়মিত মামলা হয়েছে ১৬০টি এবং টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৩০টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলেদেরকে জেল এবং জরিমানা করেছে বলে জানান চাঁদপুর নৌ পুলিশের অফিসার ইনচার্জ কামরুজ্জামান।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, মা ইলিশ রক্ষা অভিযানে নৌ-পুলিশ খুবই তৎপর ছিল। গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত অবৈধভাবে মা ইলিশ শিকারের অপরাধে ১১৮৮জন জেলেকে আটক করা হয়েছে। ইলিশ মাছ উদ্ধার হয়েছে ৬৬৯৫ কেজি। ৪৭৪টি মাছ ধরার নৌকা, ৮টি ট্রলার, ৪টি স্পীডবোট আটক করা হয়েছে। মাছ ধরা অবস্থায় এবং নদীতে পেতে রাখা নিষিদ্ধ কারেন্টজাল উদ্ধার হয়েছে ৩৯ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৩২৭ মিটার।

এসব ঘটনায় নিয়মিত মামলা হয়েছে ১৬০টি এবং টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৩০টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলেদেরকে জেল এবং জরিমানা করেছেন। আশা করছি আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ইলিশের উৎপাদন বৃদ্ধি হবে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital