শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৩:৫৯ পিএম
চাঁদপুরে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর সদর উপজেলা ও পৌর যুবলীগের যৌথ আয়োজনে আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি তার বক্তব্যে বলেন, শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। শেখ ফজলুল হক মনির দুই শিশু পুত্রের একজন পরশ এবং চাঁদপুরের গর্ব নিখিলের নেতৃত্বে যুবলীগ এগিয়ে চলছে। বঙ্গবন্ধু ও শেখ ফজলুল হক মনির আদর্শে আজও এগিয়ে যাচ্ছে যুবলীগ। যুবলীগ চাঁদপুরে সুসংগঠিত আছে। জেলা যুবলীগ নতুন করে গঠন হবে বলে আশা করি। দেশের জনসংখ্যার বিরাট একটি অংশ যুবক ও তরুণ সম্প্রদায়। তাই দেশের অগ্রগতি ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যুবকদের ভূমিকা অপরিসীম। দেশে আজ মাদক জঙ্গিবাদের কালো থাবায় যুবক ও তরুরা পিছিয়ে দিচ্ছে। যুবকদের মাদক ও জঙ্গিবাদের কালো থাবা থেকে দূরে রাখতে হবে। যুবকদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

Model Hospital

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে যুব সমাজের ব্যাপক ভূমিকা রয়েছে। আমি সবসময় যুবলীগের পাশে আছি এবং থাকবে ইনশাল্লাহ। আপনাদের উপর অর্পিত কর্তব্য ও দায়িত্ব সঠিকভাবে পালন করবেন বলে আমি বিশ্বাস করি।

চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর আব্দুল মালেক শেখ এর সভাপতিত্বে সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবীর সুমনের পরিচালনায়, বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, আলহাজ্ব অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক দেওয়ান মোঃ আরশাদ আলী মিয়াজী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, যুগ্ম-আহ্বায়ক ও পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগের সদস্য আব্দুল গনি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, যুব মহিলা লীগের সভানেত্রী ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, জেলা যুবলীগের সদস্য মুকবুল হোসেন মিয়াজী, জাহাঙ্গীর হোসেন বেপারী, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কাউন্সিলর শফিকুল ইসলাম, কাউন্সিলর ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো.মোতালেব, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম মিজি সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হাসান সামনু।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital