বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জের বালিথুবায় চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৪:০৬ পিএম
ফরিদগঞ্জের বালিথুবায় চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ

এস এম ইকবাল : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার ইউনিয়ন ব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা এবং ব্যাপক গণসংযোগ করেছেন।

২৬ নভেম্বর শুক্রবার বিকেলে নেতাকর্মীদের সাথে নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। এ সময় তিনি সাধারন মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর হোসেন খোকন তালুকদার বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। মুজিব আদর্শের সৈনিক হিসেবে ইউনিয়নের সাধারণ, দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করার জন্য নিজেকে নিয়োজিত করতে চাই। মেহনতী মানুষের পাশে থাকাই আমার লক্ষ্য। ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দিতে আমি ইউনিয়নের সকলকে নিয়ে কাজ করতে চাই। জনগণের দোয়া ও সমর্থন পেলে আমার স্বপ্নের এই ইউনিয়নকে একটি আধুনিক সেবা সম্বলিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থারেখে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মিয়াজি, ক্রীড়া সম্পাদক আব্দুল আজিজ, ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ফারুক খান, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ডাঃ মাহফুজ, যুবলীগ নেতা নাজিম উদ্দীন, নূরুল ইসলাম, সাহাদাত হোসেন, ছাত্রলীগ নেতা রবিউল আলম, সাকিব হোসেন, মো. রাব্বি ছাড়াও দুই শতাধিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Model Hospital

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।