শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার’র মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১:৫৩ পিএম
মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার’র মতবিনিময়

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান। বুধবার বিকালে উপজেলা ভূমি অফিসে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল সাংবাদিকগণ নবাগত সহকারী কমিশনার ভূমি মোঃ আল এমরান খানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান বলেন, আমি মতলব উত্তর উপজেলায় সদ্য যোগদান করেছি। তাই এই উপজেলার অনেক এলাকাই আমার অপরিচিত। আপনারা যারা মতলব উত্তরে সাংবাদিকতা করছেন, সকলেই এই উপজেলার এলাকাগুলো চিনেন। তাই ভূমি সংক্রান্ত যেসকল তথ্য পাবেন আমাকে আগে জানাবেন। আমি আশা করি মতলব উত্তরের জনগণকে ভুমি সেবা প্রদানে সকলের সহযোগিতা পাবো। সেই লক্ষ্যে আমাকে আপনারা সহযোগিতা করবেন।

এদিকে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক ফারুক হোসেন, প্রভাষক আলমাছ মিয়া, জাকির হোসেন বাদশা, মো. দ্বীন ইসলাম, আরাফাত আল-আমিন, মমিনুল ইসলাম, ইসমাইল খান টিটু প্রমুখ। এসময় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে সাংবাদিকরা মতলব উত্তর উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতলব উত্তরে অনাকাঙ্খিত কৃষি জমি বিনষ্ট, সরকারি খাস জমি দখল ও সরকারি খালের বালু উত্তোলন সহ নানান বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা নিয়ে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন এসি ল্যান্ড আল এমরান খান।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital