শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপি নেতা লাভলু’র জানাযা ও দাফন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪:৩০ পিএম
হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপি নেতা লাভলু’র জানাযা ও দাফন

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলুর জানাযা শেষে মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মান্দারতলী বাজার সংলগ্ন মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজার নামাজে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাযার নামাজ শেষে মতলব উত্তর উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। পরে জানাযার নামাজ শেষে সামাজিক কবরস্থানে সলিমুল্লাহ লাভলুর মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন বিএনপির এই জনপ্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদার পুত্র তানভীর হুদা জানাযার নামাজে অংশ গ্রহণ করেন ও মরহুমের আত্মার শান্তি কামনায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Model Hospital

জানাযার নামাজে আরো অংশ গ্রহণ করেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের সভাপতি খায়রুল হাসান বেনু, সাধারণ সম্পাদক রাশেদ জামান টিপু, যুবদল নেতা ফয়সাল আহমেদ সোহেল, যুবদল নেতা নোমান হোসেন, যুবদলের নেতা মমিন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল হুদা ফয়েজী, ছাত্রদল নেতা জয়নাল পাটোয়ারী সহ শত শত নেতাকর্মী।

গত ১ নভেম্বর দিনগত রাতে তার বাড়ির রাস্তার পাশে কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে যায়। পরে ২ নভেম্বর ভোরে জাহাঙ্গীর আলম নামে এক ভ্যান চালক লাশ দেখে ডাকচিৎকার দেন। পরে মতলব উত্তর থানা পুলিশ তার নিথর দেহ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠান। পরে বৃহস্পতিবার ৩ নভেম্বর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।

এদিকে অকালে সলিমুল্লাহ লাভলুকে হারিয়ে পাগল প্রায় তার স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনরা। তার এ মৃত্যুতে এলাকায় সর্বস্তরে শোকের ছায়া নেমে গেছে। মান্দারতলী ও আশপাশের এলাকা যেন স্তব্ধ হয়ে গেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital