বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ৬ শতক জমির জন্য বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন, আটক ৩

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১২:০১ পিএম
কচুয়ায় ৬ শতক জমির জন্য বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই খুন, আটক ৩

মো. রাছেল : চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল ইসলামকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে প্রধানীয়া বাড়িতে এঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম (৩৫) বকুল বলেন, আমার স্বামী ও আমি ঘরে ছিলাম। এসময় তাঁর বড় ভাই তাজুল ইসলাম (৬০), স্ত্রী রহিমা বেগম (৪৫), তার ছেলে সাইফুল ইসলাম (৩২) ও আবির (২৪) মিলে আমাদের ঘরে জোরপূর্বক প্রবেশ করে আমার স্বামী সিরাজুল ইসলামের উপর মারধর শুরু করলে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলে। আমার ডাক চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে আমি ও বাড়ির লোকজন আমার স্বামীকে হাসপাতালে নিয়ে আসি। কয়েক বছর যাবৎ আমার ভাসুরদের সাথে আমাদের ৬শতক সম্পত্তিগত বিরোধ ছিলো। তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করে। আমি হত্যাকারীদের বিচার চাই।

কর্তব্যরত চিকিৎসক ডা. শাহনাজ সুলতানা বিপাশা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিরাজুল ইসলামকে নিয়ে আসলে ইসিজি করে নিশ্চিত হই হাসপাতালে আসার পূর্বেই তিনি মারা যায়।

নিহতের ভাতিজা ওমর ফারুক জানান, আমার চাচা সিরাজুল ইসলাম একজন ওমান ফেরত প্রবাসী। তার স্ত্রী মাকসুদা বেগম একজন গৃহিনী, বড় ছেলে সিয়াম মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে শান্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র। স্বামীকে হারিয়ে ছেলেদের নিয়ে সর্বশান্ত হয়ে পড়ছে পরিবারটি। আমরা এর সঠিক বিচার চাই।

Model Hospital

থানা সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কচুয়া থানাধীন কড়ইয়া গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে তার বড় ভাই তাজুল ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে তাজুল ইসলাম গং সিরাজের ঘরে গিয়ে তাকে মারধর করে। এঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো- তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলের স্ত্রী তামান্না বেগম।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital