বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সমবায়ের মাধ্যমে দেশ কাঙ্খিত অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে; প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১:২৫ পিএম
সমবায়ের মাধ্যমে দেশ কাঙ্খিত অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে; প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
মনিরুল ইসলাম মনির : ‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে জাতীয় সমবায় দিবসে মতলব উত্তর উপজোয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৪ নভেম্বর শনিবার সকালে উপজেলা ক্যাম্পাসে র্যালী ও উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আমানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমীন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

Model Hospital

পরিকল্পনা প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন, তার বাস্তবভিত্তিক প্রয়োগের মাধ্যমে কৃষক আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব।

প্রতিমন্ত্রী আজ ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উপলক্ষ্যে মতলব উত্তর উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
তিনি বলেন, সমবায়ের মাধ্যমে দেশ কাঙ্খিত অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আল-ইমরাম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবুর রহমান,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি রাসেল ফয়েজ আহমেদ চৌধুরী, ছেংগারচর পৌর বনিক সমবায় সমিতির সাধারন সম্পাদক ইউছুফ লস্কর, সমবায়ী আবু জাফর, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital