শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এ্যাড. সেলিম মিয়ার উদ্যোগে বাবুল চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৪:২৭ পিএম
এ্যাড. সেলিম মিয়ার উদ্যোগে বাবুল চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
মতলব উত্তর প্রতিনিধি : জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান মতলব উত্তরের মোহনপুর ইউনিয়ন পরিষদের ৫ বারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুল এর আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) বাদ আসর চৌরাস্তায় মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য  এ্যাড. সেলিম মিয়া এই দোয়ার আয়োজন করে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ আলম।
দোয়া মোনাজাত সকলের মুখে একটি কথা ছিল-হে আল্লাহ মতলব উত্তরের প্রানপ্রিয় জননেতা, সৎ, সুন্দর ও সাদা মনের মানুষ আলহাজ্ব সামছুল হক চৌধুরী বাবুল সাহেবকে দ্রুত সুস্থতা দান কর, আমাদের মাঝে ফিরিয়ে দাও। হে আল্লাহ তুমি তাকে হায়াতে তাঁর তৈয়েবা দান কর, আমিন আমিন কায়মনো বাক্যে দোয়া করতে থাকে।
মতলব উত্তর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ বলেন, নেতৃত্বের গুণাবলী সবার মধ্যে থাকে না। একজন প্রকৃত নেতা তিনিই যিনি কর্মীর মনের ভাষা বুঝতে পারেন। চোখের দিকে তাকালেই সাধারণ মানুষের কথা বুঝতে পারেন। প্রত্যন্ত অঞ্চলের একজন কর্মীর নামও স্মরণ রাখতে পারেন। এমনি একজন নেতা আমাদের প্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সামছুল হক চৌধুরী বাবুল। তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন। আপনারা সকলেই আমাদের নেতার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।
আওয়ামী লীগ নেতা এ্যাড. সেলিম মিয়া বলেন, ঝড়-বৃষ্টি, বন্যা, শীতার্থ মানুষ এমনকি করোনা মহামারির সময়ে ব্যাপক ভূমিকা রেখেছিলেন আমাদের এই নেতা। তাঁর নেতৃত্বে সবসময় সমাজের অসহায়দের পাশে থাকার চেষ্টা করে থাকি আমরা। আজ আমরা সকলে একত্রিত হয়েছি শুধুমাত্র এই নেতার দোয়া ও প্রার্থনার জন্য। আপনারা সকলেই আমাদের নেতার দ্রুত সুস্থতার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন।
এ সময় পাঁচানী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মুরাদ আফজাল প্রামানীক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক হারুন অর রশীদ, শাহাদাত হোসেন সরকার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক ডিসি মিজান, ইউপি সদস্য নাদির আহমেদ, আল আমিন, বিল্লাল হোসেন দেওয়ান, সাবেক ইউপি সদস্য নুরুল হক সরকার, তোফাজ্জল হোসেন, রুহুল আমিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজ আনোয়ার শাহ, স্থানীয় মুরব্বী শাহ আলম সরকার, কুদ্দুস সরকার, জাকির হোসেন, লিটন প্রধান, কাউসার সরকার, নিজাম উদ্দিন সরকার, নবী উল্ল্যাহ স্বপন, আনোয়ার হোসেন গাজী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital