বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

কচুয়ায় ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ধর্ষক শ্রীঘরে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১২:০৮ পিএম
কচুয়ায় ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ধর্ষক শ্রীঘরে

মোঃ রাছেল : কচুয়ায় উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামে ১৪ বছর বয়সি এক কিশোরীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষক মফিজুল ইসলাম (৬৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে ভুক্তভোগীর চাচী বাদী হয়ে কচুয়ায় থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মাকে পারিবারিক কলহের জেরধরে প্রায় ১০ বছর পূর্বে তালাক দেয় পিতা জামাল হোসেন । সেই থেকে ভুক্তভোগী মায়ের অবর্তমানে চাচী নাছিমার তত্বাবধানে লালিত পালিত হয়ে আসছে।

গত ৬ নভেম্বর নাছিমা ও তার চাচী শ্বাশুড়ী রোকসানা বেগম ফজরের নামাজ পড়া শেষে বাড়ির পাশে বাগানে পার্শ্ববর্তী প্রধানীয়া বাড়ির মফিজুল ইসলাম ও ভুক্তভোগী কিশোরীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বাড়ির ও আশপাশের অন্যান্য লোকজনদেরকে তাৎক্ষনিত খবর দিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে।

এসময় ধর্ষক মফিজুল ইসলাম তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে কেটে পড়ে। এ নিয়ে সুরাহ করার জন্য স্থানীয় লোকজনরা চেষ্টা নিয়ে ব্যর্থ হওয়ায় গতকাল ৭ নভেম্বর সোমবার কিশোরীর চাচী নাছিমা বেগম বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা করেন । মামলা নং ৪।

Model Hospital

এব্যাপরে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ভূক্তভোগী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা রুজ হওয়ার সত্যতা স্বীকার করে জানান ধর্ষক মফিজুল ইসলামকে গ্রেফতার করে গতকাল সোমবারই কোর্টে সোপর্দ করার মধ্যে দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।