সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কোড়ালিয়া রুস্তম আলী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার তিন হাফেজকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১:১৩ পিএম
কোড়ালিয়া রুস্তম আলী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার তিন হাফেজকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর শহরের কোড়ালিয়া রুস্তম আলী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ২০ তম কেন্দ্রীয় পরীক্ষায় রুস্তম আলী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ৩ কৃতি শিক্ষার্থী হাফেজ মুহা. রেজাউল করিম, হাফেজ মুহা. আশেক এলাহী ও হাফেজ মোঃ ইয়াসিন হোসেন কে এই সংবর্ধনা দেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড চাঁদপুর জেলা শাখা।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে চাঁদপুর শহরের বিপনিবাগ পার্টি হাউজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব পীরে কামেল আল্লামা নুরুল হুদা ফয়েজী।
কুরআন শিক্ষা বোর্ডের সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম ও মাদ্রাসার মুহতামিম গন উপস্থিত ছিলেন।
চাঁদপুর শহরের কোড়ালিয়া রুস্তম আলী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা ২০১৮ সালে চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করেন।
কোড়ালিয়া রুস্তম আলী দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম বলেন, বিগত আট বছর ধরে এই মাদ্রাসাটি সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের শিক্ষকরা সবাই মিলে চেষ্টা করছে যেন কোমলমতি শিশুরা যোগ্য মানের কোরআনে হাফেজ হিসেবে গড়ে উঠছে পারে।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।