বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ৩ বসতঘর ভস্মিভূত : আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪:০৬ পিএম
মতলব উত্তরে ৩ বসতঘর ভস্মিভূত : আতঙ্কে বৃদ্ধার মৃত্যু

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আগুনে পুড়লো ৩ টি বসতঘর। এতে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। আগুন লাগার খবরে আতঙ্কে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

জানা যায়, রবিবার ১৪ নভেম্বর সন্ধ্যায় ৭ টার সময় মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের সরকার বাড়িতে বিধানের ঘরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

পরে পাশের ঘর তার ভাই সুমন সরকার ও বোন আলো রানীর ঘরে আগু ছড়িয়ে পড়ে। সুমন সরকারের ছেলে শ্রীকান্ত আগুন দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে আগুনের লেলিহান শিখা দেখে ভয়ে কিছু লোক দৌড়ে আত্ম রক্ষার চেষ্টা করে। পাশের বাড়ির মৃত কানাই শীলের স্ত্রী হরিদাসী (৯৫) ভয়ে দৌড়ে পালাবার সময় রাস্তা থেকে পরে পানিতে পরে যায়। সেখানেই তার মৃত্যু হয়।

Model Hospital

বিধানের স্ত্রী কানন বালা বলেন, আমরা পাশের ঘরে বসে টিভি দেখছিলাম। এমন সময় সুমনের ছেলে শ্রীকান্ত আগুন বলে চিৎকার দেয়। বেরিয়ে দেখি আগুন দাও দাও করে মুহূর্তের মধ্যে ৩ টি ঘরে লেগে যায়। আগুনের তাপে ঘরে প্রবেশ করা সম্ভব হয়নি। আগুন পুড়ে আমার কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সুমন সরকার বলেন, আমার ঘরে থাকা ফ্রিজ আলমারি ও আসবাবপত্রসহ ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আলো রানী বলেন, স্বামীর অথ্যাচার সহ্য করতে না পেরে ২ সন্তান নিয়ে বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। আগুন আমার সেই আশ্রয়টুকু কেরে নিয়েছে। আমি এখন নিঃস্ব। আমার ঘর’সহ ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ খবর শুনে স্থানীয় ইউপি সদস্য হাসমত আলী প্রধান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁদপুর জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে দেশব্যাপী লগী-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার ২৮শে অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, প্রভাষক ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো: হানিফ মোল্লা, তরপরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, শহর শ্রমিক কল্যাণের সভাপতি গোলাম মাওলা।

শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল উপস্থিত ছিলেন।