বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে মারধর

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৪:০৯ পিএম
মতলব উত্তরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরকে মারধর

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজরের উত্তর পার্শ্বে অক্সফোর্ড কিন্ডার গার্টেনের সামনে এক ফার্নিচার দোকানের শ্রমিক এক কিশোরকে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে জঘন্যতম ভাবে মারপিট করা করেছে ইজিবাইক চালক আলমগীর ও সাগর নামে দুই ব্যক্তি।

গত ৭ নভেম্বর বিকাল ৩ ঘটিকায় এ ঘটনার পর আহত শরীফ (১৭) কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা করা হয়।

পরে শরীফের মা সাহিদা বেগম বাদী হয়ে ইসলামাবাদ গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আলমগীর (৩২), মোঃ সাগর (২৬), নুরুল ইসলামের ছেলে শাহআলম (৪০) ও শাহআলমের স্ত্রী সাজু বেগম (৩০) কে আসামী করে চাঁদপুর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অক্সফোর্ড কিন্ডার গার্টেনে শিশুদের বিনোদনের জন্য কিছু আইটেম স্থাপন করে রাজমিস্ত্রিরা পাশের্^র একটি ফার্নিচারের দোকানে মমরুজকান্দি গ্রামের শরীফকে দেখাশোনা করার জন্য দায়িত্ব দেয়। যাতে করে নতুন রড সিমেন্টের ঢালাই শুকানো পর্যন্ত কোন শিশু বাচ্চারা নস্ট না করতে পারে। কিন্তু আসামী আলমগীরের ভাগিনা ওই আইটেম নড়াচড়া করতে থাকে, ওই সময় শরীফ তাকে নড়াচড়া করতে না করায় শিশুটি শরীফকে গালাগাল দেয় এবং তার মামা অর্থ্যাৎ আলমগীর ও সাগরকে নিয়ে আসে। আলমগীর এসে শরীফকে গালমন্দ করতে থাকে, তাতে নিষেধ করায় শরীফের মাথায় দা দিয়ে কোপ মারে আলমগীর। এর সাথেই আবার ২নং আসামী সাগর লোহার রড দিয়ে শরীফের মাথায় আঘাত করার লক্ষ্যে বারি দেয়, ওই বারি শরীফের ডান চোখে গিয়ে পড়লে মারাত্মাক ফাটা ফুলা রক্তাক্ত জখম হয়।

Model Hospital

পরে আসামী আলমগীর শরীফকে হত্যা করার লক্ষ্যে গলা চেকে ধরে। ওই সময় তাকে বাঁচাতে মাইনুদ্দিন এগিয়ে আসলে তাকেও মারধর করে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরে আসামী সাজেদা আক্তার (সাজু) ও তার স্বামী শাহআলম তাদের বাড়িতে এসে মামলা না করতে হুমকি ধামকি দেয় এবং অকথ্য ভাষায় গালমন্দ করে।

আহত শরীফ বলেন, আমাকে বিনা দোষে তারা এভাবে মারধর করেছে। স্কুলের খেলনা স্থাপনা দেখাশোনা করার দায়িত্বে দিয়েছে, কেন আলমগীরের ভাগিনাকে নিষেধ করলাম তাই আলমগীর ও তার ভাই সাগর এসে আমাকে হত্যা উদ্দেশ্যে এলোপাথারী মারধর করে। শরীফের মা বলেন, আমার ছেলেকে তারা সম্পূর্ণ অন্যায়ভাবে মারধর করে। আমার ছেলেকে এক সপ্তাহ চিকিৎসা দিয়ে বাড়িতে এনেছি।

তাকে চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়েছে। আমি এখন পথের ফকির হয়ে গেলাম। আমার ছেলেকে যারা হত্যা করার উদ্দেশ্যে যারা মারধর করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এদিকে আসামী আলমগীর হোসেন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমি যখন দেখলাম শরীফ আমার ভাগিনাকে ইটের টুকরা দিয়ে ঢিলা দিচ্ছে, তখন তাকে ডাক দিয়েছি। কিন্তু সে আমার কথা শোনে নাই। পরে তাকে লাঠি দিয়ে মেরেছি।

চাঁদপুর জামায়াতের আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী

বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৪৩ পিএম
বর্তমানে বিএনপি সরকারও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে : জামায়াত আমীর মাও. বিল্লাল হোসাইন মিয়াজি

রক্তাক্ত ২৮ অক্টোবর উপলক্ষে দেশব্যাপী লগী-বৈঠা দিয়ে বর্বরোচিত হামলাকারী আওয়ামী সন্ত্রাসী, খুনিদের বিচারের দাবিতে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শনী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বুধবার ২৮শে অক্টোবর বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ শে অক্টোবর এই দিনটি ছিলো খুবই বেদনা দায়ক। এই দিনে চারদলীয় জোটের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনা তার সন্ত্রাসীবাহিনী দিয়ে লগী বৈঠা নিয়ে বর্বরোচিত হামলা চালিয়ে অনেক ভাইকে শহীদ করেছে। বর্তমান সরকার ও সেই স্বৈরাচারী আচরণ শুরু করেছে। বিরুধী দলকে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে দমনের চেষ্টা করছে।

২৮ অক্টোবর কত ভাইয়ের রক্ত জড়েছে এখনো জড়ছে যুগে যুগে এভাবেই রক্তের সিঁড়ি বেয়ে একদিন এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

Model Hospital

চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন শহরের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, প্রভাষক ওমর ফারুক।

আরও উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুস শুক্কুর মস্তান, প্রভাষক মো: হানিফ মোল্লা, তরপরচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর বন্দুকশী, শহর শ্রমিক কল্যাণের সভাপতি গোলাম মাওলা।

শহরের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারিসহ সর্বস্তরের জনশক্তি দায়িত্বশীল উপস্থিত ছিলেন।