বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে চলাচলের রাস্তা কেটে যাতায়াতের বিঘ্নতা সৃষ্টির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৩:০০ পিএম
ফরিদগঞ্জে চলাচলের রাস্তা কেটে যাতায়াতের বিঘ্নতা সৃষ্টির অভিযোগ
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোশাইরচর এলাকায় চলাচলের রাস্তা কেটে যাতায়াতে প্রতিবন্ধকতার  অভিযোগ উঠেছে। এলাকাবাসীর এই পথে যাতায়াতে বেড়েছে দুর্ভোগ। এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেছে স্থানীয় ভূক্তভোগীরা। পরে উপজেলা নির্বাহী অফিসার সমস্যা সমাধানের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদকে দায়িত্ব প্রদান করেন।
সূত্র মতে, শোশাইরচর সাদেক মেম্বারের বাড়ির সামনে হতে বালিথুবা অভিমুখে সরকারি খালের ব্রীজ সংলগ্ন জনগুরুত্বপূর্ণ রাস্তা মাস খানেক পূর্বে কেটে পেলে ওই এলাকার মল্লিকের বাড়ির নজরুল ইসলাম, ফিরোজ আহমেদ, রিপন কামাল হোসেন ও তাহের। এতে করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এ দিকে গত ৯ নভেম্বর নজরুল গংরা পূনরায় লোকবল নিয়ে রাস্তার বাকি অংশ কাটতে গেলে এলাকাবাসী বাঁধা দেয় এবং তারা প্রতিনিয়ত রাস্তা কেটে পেলার হুমকি দিয়ে আসছে। স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাস্তার সমস্যা নিরসনের চেষ্টা করলেও তা মানছেনা অভিযুক্তরা।
সরেজমিনে দেখা যায়, উক্ত রাস্তা দিয়ে প্রতিদিন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,রাস্তার সন্নিকটে মসজিদের মুসল্লী ও মসজিদে আরবি পড়তে আসা শিশুরা সহ এলাকার শত শত মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করছে।রাস্তা কাটার কারনে স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও এলাকাবাসী দূর্ভোগে পড়েছেন।
স্থানীয় ইউপি সদস্য আবু সাদেক বলেন, এই রাস্তায় বার বার সরকারি বরাদ্ধে মাটি ভরাটের কাজ হয়েছে। যারা রাস্তার মাটি কেটে জনসাধারণের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এটা খুবই অন্যায়। রাস্তাটি এলাকার একমাত্র চলাচলের মাধ্যম এটা সত্য।
এ বিষয়ে বক্তব্য নিতে বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদের মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিচিব করেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার বক্তব্য নেওয়ার জন্য তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৪০ পিএম
ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই

ফরিদগঞ্জে রহস্যজনক আগুনে পুড়ে যাওয়া বসতঘরের ভগ্নাবশেষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি নিরীহ পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে ঘটা এই আকস্মিক অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ বা সূত্রপাত কোথায় থেকে হয়েছে, তা কেউ বলতে না পারায় পুরো এলাকায় গভীর রহস্য ও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৭শে অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের পশ্চিম শ্রীকালিয়া গ্রামের জবর আলি বেপারী বাড়ির প্রবাসী মো. মাসুদ আলমের বাড়িতে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান পাটোয়ারী ও ক্ষতিগ্রস্ত পরিবারের দেওয়া বিবরণ অনুযায়ী, মঙ্গলবার রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়েছিলেন। এর মাত্র কিছুক্ষণ পর, আনুমানিক রাত ১টার দিকে হঠাৎ করে বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান পরিবারের সদস্যরা। এ সময় তাঁদের আর্তচিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন এবং দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মুহূর্তের মধ্যে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, নগদ অর্থ, পরিধেয় বস্ত্রসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ঘরে অগ্নিকাণ্ড ঘটার মতো রান্নার চুল্লি, বৈদ্যুতিক শর্টসার্কেট বা অন্য কোনো দাহ্য পদার্থের কোনো সংযোগ বা উপস্থিতি ছিল না। ফলে এত বড় অগ্নিকাণ্ড কীভাবে ঘটল, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ধূম্রজালের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটি পরিকল্পিত নাশকতা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।