সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ৩ ডিসেম্বর আসছেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ১:৪৮ পিএম
মতলব উত্তরে ৩ ডিসেম্বর আসছেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার ছেংগারচর হেলিকপ্টারে আসছেন ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

৩ ডিসেম্বর শনিবার বাদ জোহর ছেংগারচর মরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বাইতুন নাজাত জামে মসজিদ নির্মাণ উপলক্ষ্যে বাইতুন নাজাত জামে মসজিদ কমিটি ও সর্বস্তরের মুসল্লিগণের আয়োজনে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন তিনি।

ইতিপূর্বে মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাহফিল সফলের লক্ষ্যে পোস্টার, ব্যানার’সহ বিভিন্নভাবে প্রচারণা করেছেন মাহফিল আয়োজক কমিটি।

বাইতুন নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি আবদুল হাকিম মিয়াজী বলেন, উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন এখলাছপুর আল মাদরাসাতুল আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মোহতামিম আল্লামা হাফেজ মুহাম্মদ ইব্রাহীম।

Model Hospital

বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ক্বারী এইচ এম মাইনুদ্দীন খান ইসলামাবাদীর পরিচালনায় বিশেষ বক্তার বয়ান করবেন, মাওলানা লোকমান হোসাইন, মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার, ক্বারী ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

ইসলামী সংগীত পরিবেশন করবেন, জাহিদুল্লাজ জামি ও ইত্তহাদ শিল্পীগোষ্ঠী।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।