শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সন্তানদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন; চাঁদপুর ডিসি কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১:৫৭ পিএম
সন্তানদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন; চাঁদপুর ডিসি কামরুল হাসান

মোঃ রাছেল : চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, সুস্থ হয়ে বেড়ে উঠার লক্ষ্যে আপনাদের সন্তানদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কাচ্চি বিরানি খেতে না দিয়ে দেশীয় শাকসবজি ও ফলমূল খেতে দিবেন। এতে করে আপনার সন্তানের পুষ্টির অভাব পূরন হবে। গড়ে উঠবে মেধাবী হিসেবে। সকল রোগের জন্য ঔষধ সেবন করবেন না।

কিছু কিছু রোগ আছে, খাওয়া-দাওয়ায় একটু সচেতন হলে ওইসব রোগ হবে না। কেবল প্রেসক্রিপশান নিয়ে আরোগ্য লাভের উদ্দেশ্যে চিকিৎসকের নিকট থেকে প্রেসক্রিপশান নেয়া ছাড়াও তাদের কাছ থেকে পরামর্শ নিবেন, কোন কোন খাবার খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। পুষ্টিকর খাবার পাওয়ার লক্ষ্যে আপনার বাড়ির আঙ্গিনার পতিত জমিতে শাকসবজি-ফল ফলাদির চাষ করবেন। একটু জায়গাও অনাবাদি রাখবেন না।

তিনি বুধবার কচুয়া উপজেলার পালগিরী কমিউনিটি ক্লিনিক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন কালে আগত রোগীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা বলেন।

এসময় তাঁর সাথে ছিলেন-কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, চাঁদপুরের সিনিয়র সহকারি কমিশনার আক্তার জাহান সাথী, কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, গোহট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন ও কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হুমায়ন কবির।

Model Hospital

ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শনের পর জেলা প্রশাসক কামরুল হাসান গোহট উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও গোহট উত্তর ইউনিয়ন পরিষদের ভূমি অফিস পরিদর্শন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital