বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৩:২৬ পিএম
সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও সংবর্ধনা

মোঃ রাছেল : কচুয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলন, কচুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি, সম্পাদক ও বিদায়ী কমিটির সভাপতি সম্পাদকসহ জেলা পরিষদের ৬নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার বিকালে কচুয়া ডাকবাংলো মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক মো. আব্দুস সামাদ আজাদের সভাপতিত্বে ও পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী নাজমুল আলম স্বপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হুমায়ুন কবির মিয়াজী, সাপ্তাহিক শিকড় সংবাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আজিজুর রহমান পাটোয়ারী।

এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, শিকড় সংবাদ পত্রিকার পাঠক ফোরামের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার ও সদস্যা সচিব ওবায়েদ উল্যাহ ডিলার, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, রাকিবুল হাসান প্রমুখ, শিকড় সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক বোরহান উদ্দীন। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাবেক সভাপতি মানিক ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা প্রমুখ।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল আলম স্বপন বলেন, সমাজের বিভিন্ন সমস্যাগুলো আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন। বস্তু-নিষ্ঠ্য সংবাদ পরিবেশনে সবসময় আন্তরিক থাকবেন। সমস্যার সংবাদ প্রকাশের পাশাপাশি জনপ্রতিনিধিরা যেসব উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে এসবও প্রকাশ করবেন। সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকাটি অল্প ক’দিনে পাঠকদের মাঝে জায়গা করে নিয়েছে। আমার বিশ^াস পত্রিকাটি নিরপেক্ষতা বজায় রেখে অনেক দূর এগিয়ে যাবে সে প্রত্যাশা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital