বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির মানববন্ধন ও স্মারলিপি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ৭:৩০ এম
চাঁদপুর জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির মানববন্ধন ও স্মারলিপি প্রদান

সজীব খান : বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে ইট প্রস্তুত ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন (সংশোধন) আইন ২০১৯ বর্ণিত জিকজ্যাগ ইটভাটার ছাড়পত্র, লাইসেন্সপ্রাপ্তি, বর্তমানে কয়লা সংকট সমাধানের জন্য মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক কামরুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির মতলব উত্তর উপজেলার সভাপতি বীরমুক্তিযুদ্ধা এমএ কুদ্দুছের সভাপতিত্বে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি শেখ মনির হোসেন বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির চাঁদপুর জেলা শাখার নেতা ফারুক হোসেন মিয়াজী, তৌহিদুল ইসলাম খোকা, মোঃ আলা উদ্দিন সরকার, জাফরিন চৌধুরী, নাজিম চৌধুরী, মফিজ খান, বাবুল হোসেন, রাজিব চৌধুরী, নাছির উদ্দিন মৃধা,কামরুল ইসলাম, শাজাহান পাটওয়ারী, মিজানুর রহমান খান, আফজাল খান আফজাল, মোঃ মোঃ আবু ইউসুফ পাটওয়ারী, মোঃ শাহাদাৎ হোসেন, শামসুল হুদা, মান্নান খান বাচ্চু, ফারভিন আক্তার, মোঃ হান্নান শেখ, হাবুবুর রহমান সুমন, মসিউর রহমান টিটু, কেশু মজুমদার,খোরশেদ আলম, এ কে এম শরিফুল্লা সরকার, জাহান উল্লাহ ভূইয়াসহ জেলায় ১শত ৭টি ব্রিকফিল্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital