শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুরে পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৯:৩৮ এম
নারায়ণপুরে পূবালী ব্যাংকের উপশাখার উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারে পূবালী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন করা হয়েছে।

গত ২৯ নভেম্বর সকাল ১১ টায় নারায়ণপুর বাজারের আব্দুল মতিন টাওয়ারে ব্যাংকের এ উপ-শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড কুমিল্লা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. লতিফুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পূবালী ব্যাংক প্রায় ৬৩ বছর যাবৎ সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের যে কোন লোন সুবিধা সহজ প্রক্রিয়ার মাধ্যমে কম সময়ের মধ্যে সমাধান করে দেয় পূবালী ব্যাংক। তিনি ব্যাংকের নারায়ণপুর উপশাখার সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

Model Hospital

পূবালী ব্যাংকের নায়েরগাঁও শাখার ব্যবস্থাপক মির্জা মো. শরিফ হোসেনের সভাপ্রধানে এবং ব্যাংকের সিনিয়র অফিসার নাহিদ আক্তারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মোসা: রেহেনা আক্তার, চাঁদপুর প্রধান শাখার ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, ব্যাংকের নারায়ণপুর উপশাখার ভবন মালিক মো. আব্দুল মতিন মেম্বার, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সুলতান কাজী, মেসার্স সবুজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সবুজ, মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজের মালিক মো. আনোয়ার হোসেন, মেসার্স জননীর সংসারের মালিক চন্দন সরকার, মেঘনা লাইফ ইনস্যুরেন্স নারায়ণপুর জোনাল অফিসের ইনচার্জ কাজী মো. সাঈদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের নারায়ণপুর উপশাখার ব্যবস্থাপক মো. মাঈনুদ্দিন পাটোয়ারী।

পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মো. বারাকাত। ব্যাংকের উদ্বোধন উপলক্ষ্যে সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের ইমাম মাও. মো. শহিদুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital