শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে গাঁজা সেবনে চা দোকানিকে ৪ মাসের দন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ২:৫৩ পিএম
শাহরাস্তিতে গাঁজা সেবনে চা দোকানিকে ৪ মাসের দন্ড
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে গাঁজা সেবনে অভিযুক্ত এক চা দোকানিকে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা নগদ, চার মাসের বিনা শ্রম  কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে শাহরাস্তি পৌরশহরের ৯ নং ওয়ার্ডের চিকুটিয়া ব্রিজের উত্তরপাড়ে মসজিদ সংলগ্ন চা দোকান থেকে অভিযুক্তকে আটক করে এ দন্ড দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সেখানে অভিযান চালায়। ওই গ্রামের ভূইয়া বাড়ির আফাজ উদ্দিন ভূঁইয়ার পুত্র পেয়ার আহমেদকে তার চা দোকানে (৫১) গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায়।
পরে তার স্বীকারোক্তি মতে শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত পেয়ারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ হাজার টাকা অর্থদণ্ড ও ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অত্র মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্ৰণ অধিদপ্তর চাঁদপুরের একটি টীম ও সংশ্লিষ্ট উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital