শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মহান বিজয় দিবস উপলক্ষে সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪:৩২ পিএম
শাহরাস্তিতে মহান বিজয় দিবস উপলক্ষে সভা
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে মহান বিজয় দিবস, উপজেলা পরিষদের মাসিক সাধারণ ও আইন-শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০- নভেম্বর) সকালে  উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে  মহান বিজয় দিবস, উপজেলা  আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভা প্রধানের বক্তব্যে তিনি বলেন, আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছে। দিবসটি যথাযোগ্য মর্যাদা পরিপালনে উপজেলা প্রশাসন ওই আয়োজনে বিভিন্ন কমিটি ও দায়িত্ব প্রাপ্তদের দায়িত্বভার প্রধান প্রসঙ্গে ব্যাপক আলোচনা হয়।
অত্র উপজেলায় বর্তমানে আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে বলে অভিমত প্রকাশ করেন তিনি। ওই আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান  চৌধুরী শেফালির সভাপতিত্বে উপজেলা পরিষদের এক  মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি তার বক্তব্যে, উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিবিধ বিষয় নিয়ে আলোকপাত করেন। পরে সকলেই  সভার আলোচিত  কার্যক্রম সুস্থ সুন্দরভাবে পরিপালনে একমত পোষণ করে সভা সমাপ্তি করে ।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল  মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন, কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার মোঃ আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা:  মাকসুদুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, মৎস্য  কর্মকর্তা মোঃ তৌসিফ উদ্দিন, পরিসংখ্যান অফিসার অনামিকা ভদ্র, আনসার ভিডিপি কর্মকর্তা আয়েশা আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উপজেলা সভাপতি মোঃ শাহাজাহান, ইউপি চেয়ারম্যানদের  মধ্যে, মোস্তফা কামাল মজুমদার,  ওমর ফারুক দর্জি, জোবায়েদুল কবির বাহাদুর,আলম বেলাল, রুহুল আমিন, মোশারফ হোসেন মশু, মাহতাব উদ্দিন হেলাল, আব্দুর রাজ্জাক প্রমুখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সভা শেষে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফরিদগঞ্জে বদলিজনিত কারণে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।