শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তি দুর্নীতি করতে পারে না; শেখ মুহা. জয়নাল আবেদীন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১১:৫৮ এম
ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তি দুর্নীতি করতে পারে না; শেখ মুহা. জয়নাল আবেদীন
স্টাফ রিপোর্টার : শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১০ দফা দাবিতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন।
তিনি বলেন, শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা সহ তিনটি মৌলিক দাবি মানতে হবে। পাবলিক পরীক্ষায় ধর্ম শিক্ষা পূর্বের ন্যায় বহাল করতে হবে। শিক্ষা সিলেবাস থেকে ঈমান-আকিদা বিধ্বংসী অবৈজ্ঞানিক ডারউইনের মতবাদ বাতিল করতে হবে। যদি দাবী না মানা হয় তাহলে দেশব্যাপী আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের রাজনৈতিক অবস্থাকে ধ্বংস করেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। অর্থনীতিকে ধ্বংস করেছে। বর্তমান সরকার ২০২৩ সালে দুর্ভিক্ষের কথা বলেছে। দুর্ভিক্ষের আশঙ্কা প্রয়োজন নেই। যে সকল দুর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের পাচারকৃত টাকা দেশে ফেরত আনার ব্যবস্থা করুন। তাহলে আমরা দুর্ভিক্ষ মোকাবেলা করতে পারব ইনশাল্লাহ্। আগে দুর্নীতি থামান। সরকারের মন্ত্রী এমপিরা যে পরিমাণ দুর্নীতি করছে, তাতে দেশে এমনিই দুর্ভিক্ষ নেমে আসবে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তি দুর্নীতি করতে পারে না।
চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কেএম ইয়াসিন রাসেদসানী, সাংগঠনিক সম্পাদক শাহ্ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে জেলা ইসলামী আন্দোলনের  নেতৃবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তারের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।