শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পাঁচ মাসে হাফেজ ১০ বছরের তাসিন, এলাকায় আলোড়ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২, ৩:১১ পিএম
পাঁচ মাসে হাফেজ ১০ বছরের তাসিন, এলাকায় আলোড়ন

তকি ওসমানি তাসিন। বয়স ১০ বছর। সবাইকে তাক লাগিয়ে মাত্র পাঁচ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ হয়েছে খুদে তাসিন। এ ঘটনায় এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

তাসিনের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে। তার বাবা বাবুল মাস্টার। তাসিন গোপালপুর দারুল কোরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কোরআন হিফজ শেষ করলে ওই দিন তাসিনের সমাপনী সবক শুনেন মাদরাসার মোহতামিম হাফেজ জুবায়ের আহমেদ।

হাফেজ তাসিনের বাবা বাবুল মাস্টার বলেন, ‘অল্প বয়স থেকেই আরবি শেখার প্রতি বেশ আগ্রহ ছিল তাসিনের। এটা দেখে তার জন্য আরবি শিক্ষার বই কিনে দেই। পরে স্থানীয় মাদরাসায় ভর্তি করিয়ে দেই। ভর্তির পাঁচ মাসের মধ্যেই আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে।’

Model Hospital

No description available.

তাসিনের মামা হাফেজ ওমর ফারুক বলেন, ‘মাত্র পাঁচ মাসে কোরআনে হাফেজ হয়েছে তাসিন। আমাদের আশা; সে একদিন বড় আলেম হবে।’

নানা মাওলানা আব্দুল করিম তাসিনের সুন্দর ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গোপালপুর দারুল কোরআন মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ বলেন, ‘অল্প বয়সে শিশু তাসিন কোরআনের হাফেজ হওয়ায় আমরা গর্ববোধ করছি। তার এমন প্রতিভায় আমরা মুগ্ধ। তাসিনের কোরআনের পড়া শুনতে আশপাশের লোকজন আসছেন।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital