জেলা আ.লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী অ্যাডঃ. জাহিদুল ইসলাম রোমানের সমর্থনে যুবলীগ নেতা ইকবালের মিছিল
স্টাফ রিপোর্টার: আগামী ১১ ডিসেম্বর চাঁদপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের সমর্থনে ও সন্মলনে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে জেলা ছাত্র লীগের সাবেক নেতা ও জেলা যুব লীগের সদস্য ইকবাল হোসেন বেপারী নেতৃত্বে মিছিলটি শহর প্রশিক্ষণ করে।

গতকাল বুধবার বিকেলে শহরের বড়স্টেশন থেকে চাঁদপুর জেলা যুবলীগের সদস্য ইকবাল বেপারী ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাউছারের নেতৃত্বে মিছিল বের করা হয় শহরের শপথ চত্বর হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন গাজী,পারভেজ ভূঁইয়া, যুবলীগ নেতা আলমগীর খন্দকার, ছাত্রলীগ নেতা আকাশ, আল আমিন, শিপন ঢালী, সজিব, জাকিরসহ আরো অনেকে।







