শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিএনপির অফিসে গোলা বারুদ রেখে ফৌজদারী অপরাধ করেছে–আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২, ৩:১৯ পিএম
বিএনপির অফিসে গোলা বারুদ রেখে ফৌজদারী অপরাধ করেছে–আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি

মো. রাছেল: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, বিএনপির অফিসে গোলা বারুদ রেখে ফৌজদারী অপরাধ করেছে। রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী সে ফৌজদারী অপরাধে আইনগত ব্যবস্থা নেবে। আইন মেনে শান্তিপূর্ণভাবে বিএনপি সমাবেশ করতে চাইলে আওয়ামী লীগের আপত্তি বা কোন বাধা নেই। আমাদের আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেছেন ঢাকা শহরের আওয়ামী লীগ সজাগ থাকবে বিএনপি জামাত যেন কোন ধরনের নাশকতা না করতে পারে। তারা যদি শান্তিপূর্নভাবে সমাবেশ না করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাষ্ট্রের আইনে বিশৃঙ্খলা সৃষ্টি কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন।সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৯ বছর পর পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা গেছে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।
সম্মেলনে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সোহাগ চৌধূরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী,সাবেক সচিব ও এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহম্মেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল। এছাড়াও চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জি: আব্দুল মোতালেব ও শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিক প্রমুখ।

বিকাল ৩টায় দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিলর অধিবেশন। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ নতুন কমিটি ঘোষনা না দিয়ে আলোচনা ক্রমে কাউন্সিলর অধিবেশন মুলতবি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital