বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণের ৪ ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ৫:৩৩ এম
মতলব দক্ষিণের ৪ ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশী
মাসুদ হোসেন : বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছোটখাট কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটলেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন। নির্বাচনে ভোটাররা স্বত:স্ফুর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে কেন্দ্রগুলোতে উৎসব মুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। শেষ হয় বিকেল ৪টায়। সকাল থেকেই প্রতিটা ভোটকেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব ধলাইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮নং ওয়ার্ড কোটরাবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৯নং ওয়ার্ড করবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে পুরুষের চেয়ে নারী ভোটার উপস্থিতি বেশি। ভোরে রান্না-বান্না শেষে উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে নারী ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসে। সকাল থেকে বেলা ১টা পর্যন্ত নারী ভোটারদের সংখ্যা বেশি থাকার দৃশ্য দেখা গেছে।
এদিকে মতলব দক্ষিণের ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ২শ’ ১৭টি কক্ষে অতিরিক্ত বুথসহ ২শ’ ৪৫ টিতে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়। নির্বাচনে ৪ ইউনিয়নে মোট ১শ’ ৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। যদিও ভোট গ্রহণের আগেই এক চেয়ারম্যান ও ৩ জন সাধারণ সদস্য বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার চার ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৯ হাজার ৪৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৭১৭ এবং মহিলা ভোটার ৩৮ হাজার ৩৩০। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের লক্ষে নির্বাচনী কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রেখেছে প্রশাসন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital