শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের এত ক্ষোভ কেন প্রশ্ন ইঞ্জি. মমিনুল হকের

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৩:৩৮ পিএম
হাজীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের এত ক্ষোভ কেন প্রশ্ন ইঞ্জি. মমিনুল হকের

নিজস্ব প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের প্রামাণ্য চিত্র ও আলোচনা সভা কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

এ সময় তিনি বলেন, চাঁদপুরের কোথায়ও এমন পরিস্থিতি দেখা যায়নি। সেখানে হাজীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশের এতো ক্ষোভ কেন? এমন বাড়াবাড়ি করলে বিনএনপির নেতাকর্মীরা স্বেচ্ছায় কারাবরণের সিদ্ধান্ত নিবে।

তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীদের পুলিশ অন্যায় ভাবে হয়রানি করে আসছে। তারা বিএনপির লোকদের প্রতিটি বাড়িতে গিয়ে তাদের ঘরে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালমন্দ করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করবো। এরপর সাংবাদিক সম্মেলন করবো এবং পুলিশ প্রশাসনকে ১ মাসের আল্টিমেটাম দেব। এরপরও তারা বিনা অপরাধে হয়রানি করলে একযোগে ১০ হাজার নেতাকর্মী স্বেচ্ছায় কারাবরণ করবো। এ বিষয়টি বেশ কিছুদিন পূর্বে দলের মহাসচিবকে অবহিত করা হয়েছে বলেও তিনি সাংবাদিক ও নেতাকর্মীদের নিশ্চিত করেন।

এ সময় তিনি বিএনপির নেতাকর্মীদের সর্তক করে বলেন, শেখ হাসিনা রাষ্ট্র প্রধান হয়ে যেসকল বক্তব্যে দিচ্ছে এতে রাজপথে রাজনৈতিক নেতারা গণতন্ত্র নেই বললেই চলে। যে কারনে পুলিশ আরো হিংস্র হয়ে উঠেছে। আগামির যে কোন আন্দলন সংগ্রামে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

Model Hospital

আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় সহ-সভাপতি আবুল খায়ের, মনিরুজ্জামান মনির, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সহ-সভাপতি নুরুন্নবী সম্রাট, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, পৌর বিএনপির প্রচার সম্পাদক মারুফ খান রাসেল, এড. মুজাহিদুল ইসলাম সাদ্দাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবি দল, ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital