বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৪:১৮ পিএম
এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন ও পুরস্কার বিতরণ
গাজী মোঃ মহসিন : মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, ক্রীড়া প্রতোযোগীতা ও পুরস্কার বিতরণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত১৬ ডিসেম্বর শুক্রবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৯ মাস যুদ্ধ করে এ দেশকে পরাধীন থেকে মুক্ত করতে পারায় ১৯৭১ সালে এই দিনে আমাদের এ দেশের বিজয় হয়েছে। তাই আমরা আজ বিজয় দিবস পালন করতে পারছি। আমাদের এ বিজয়ের পিছনে রয়েছে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা’বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আজ পরাধীন জাতি থেকে আজ স্বাধীন জাতি হিসেবে পৃথিবীর বুকে দাঁড়াতে পারছি।
আমাদের এ বিজয়ের পিছনে রয়েছে সর্বাধিক অবদান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়া তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার আহবান জানান।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী আহসান মিজির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষা উপদেষ্টা বিশিষ্ট লেখক জেসমিন মুন্নী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও আশিকাটি ইউপি সদস্য মোঃ মহসিন মৃর্ধা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ মান্নান, ফয়েজ আহমেদ, মোঃ দেলোয়ার মুন্সী, বিশ্বজিৎ দাস, জৌতিষ সরকার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানে যাদের মহান আত্মত্যাগে অর্জিত হয়েছে কাংখিত বিজয় তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি সেসব মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন মুন্সী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital