শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৪:৫৪ পিএম
বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া
এইচ.এম নিজাম : সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠাই হোক আমাদের শপথ এই স্লোগানকে সামনে রেখে মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে ইসলামী আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় শহরের বিপনীবাগ দলীয় কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহা. জয়নাল আবেদীন।
তিনি তার বক্তব্যে বলেন, স্বাধীনতার মূল ভিত্তিই ছিল ইসলাম। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যেকটি ভাষণেই সেটা ফুটে ওঠে। সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। কিন্তু আজও তাদের রক্তের প্রতিদান দিতে পারিনি। আজও স্বাধীনতার প্রকৃত স্বাদ এদেশের মানুষ গ্রহণ করতে পারেনি। প্রকৃত মুক্তিযোদ্ধারা আজও অবহেলিত হচ্ছে। স্বাধীনতার মূল ভিত্তিকে ধারণ করে যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে স্বাধীনতার প্রকৃত স্বাদ এদেশের মানুষ গ্রহন করতে পারবে।
জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদ সানির পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের অর্থ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা আনোয়ার আল নোমান, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সেক্রেটারি মোঃ শরীফ মৃধা।
আলোচনা সভা শেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও শহীদ মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এর আগে দলীয় কার্যালয়ে সকাল ৯ টায় পৌর ইসলামী আন্দোলনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital