শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিশির ও সম্পাদক সোহাগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ১:৪৪ পিএম
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিশির ও সম্পাদক সোহাগ
সাইদ হোসেন অপু চৌধুরী : কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলর অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর সোমবার চাঁদপুর স্টেডিয়ামের পেভিলয়নে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৪৮৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।
ভোটগ্রহণ পরিচালনা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
নির্বাচন পরিচালনা করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশীদ সর্দার, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহীর হোসেন পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন।
কাউন্সিলে সভাপতি পদে শাহাজাহান শিশির ২৪১ ভোট, আইয়ুব আলী পাটওয়ারী ১৫৬ , এবং মো. হুমায়ুন কবির প্রধানীয়া ৫৫ ভোট পান।
এ কাউন্সিল জাঁকজমক পূর্ণ ভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে সমাপ্তি হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital