শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গরম কাপড়ের অভাবে শীতে কেউ কষ্ট পাবে না; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২, ২:২২ পিএম
গরম কাপড়ের অভাবে শীতে কেউ কষ্ট পাবে না; রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের প্রয়োজনীয় খাদ্য নিশ্চিত করেছেন। দেশে কেউ না খেয়ে থাকে না। প্রধানমন্ত্রী মানুষের বাসস্থান ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছেন। ঘরহীনকে ঘর দিচ্ছেন, এ দেশে কেউ আর ঘরহীন থাকবে না। গরম কাপড়ের অভাবে শীতে কেউ কষ্ট পাবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য মহিলাদের আরও সোচ্চার হতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যাবেই ইনশাল্লাহ। তাই পদ-পদবী নিয়ে দলের বা এলাকার শোবিচ হলে চলবে না। দলের পদ-পদবী থাকুক বা না থাকুক প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলে কোনো অপশক্তিই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারবে না।

সোমবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল। ফতেপুর পশ্চিম ইউনিয়নে ৫শ’ দুস্থ অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরো আলম স্বপন প্রমুখ।

Model Hospital

শীতবস্ত্র কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. জসিম উদ্দীন মো. হাবীব উল্ল্যাহ, মো. শিবলু, মো. আলী রাজা , মো. জহির, মো. মাসুদ, মো. জসিম উদ্দীন, মো. অহিদ উল্যাহ, মো. মানছুর, সংরক্ষিত মহিলা সদস্য সুমি আক্তার, নাজমা আক্তার, পারভীন আক্তার’সহ আওয়ামী লীগ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital