শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল চৌধুরীর মাগফেরাত কামনায় মিলাদ ও স্মৃতিচারণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ২:১৭ পিএম
হাজীগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল চৌধুরীর মাগফেরাত কামনায় মিলাদ ও স্মৃতিচারণ

সাইফুল ইসলাম সিফাত : হাজীগঞ্জ পৌরসভা বিএনপির সভাপতি প্রয়াত নাজমুল আলম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া এবং স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকালে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জি. মমিনুল হক।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের মজুমদারের সভাপতিত্বে স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সহ-সভাপতি সহ-সভাপতি নুরুন্নবী সম্রাট, হাজী মিজানুর রহমান ও এ্যাড. ওমর ফারুক টিটু।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টর উপস্থাপনায় সহযোগী সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমুখ।

Model Hospital

স্মৃতিচারণ শেষে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও দুরুদ পাঠ এবং মরহুম নাজমুল আলম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত করেন, মাওলানা মো. বেলাল হোসেন তাওহীদি। এসময় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান ও মো. নুরুল আমিন হেলাল উপস্থিত ছিলেন।

উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাবু, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. ইমান হোসেন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল রানাউপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে নাজমুল আলম চৌধুরী নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা গ্রামের চৌধুরী বাড়ির মরহুম আলহাজ আব্দুল মান্নান চৌধুরীর ৫ম ছেলে এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী।

মরহুম নাজমুল আলম চৌধুরী ছাত্রজীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি পদে দায়িত্ব পালন এবং বর্তমানে পৌর বিএনপির সভাপতি পদে দায়িত্বরত ছিলেন।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।