বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশ ও জনতা একসাথে আইনশৃংখলা রক্ষা করবে; জেলা প্রশাসক কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৩:০০ পিএম
পুলিশ ও জনতা একসাথে আইনশৃংখলা রক্ষা করবে; জেলা প্রশাসক কামরুল হাসান

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। বৃহস্পতিবার (২২ নভেম্বর) দুপুরে থানার সার্বিক পরিস্থিতি ও বর্তমান অবস্থার খোঁজ-খবর নেন তিনি।

তিনি মতলব উত্তর থানা পরিদর্শন আসলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসার ইনর্চাজ (ওসি) মো. মহিউদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন। এরপর গার্ড অব অনার প্রদান করেন এসআই রমিজ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।

এসময় জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, পুলিশ ও জনতা একসাথে আইনশৃংখলা রক্ষা করবে। একটি থানাকে জঙ্গিবাদ প্রতিরোধে এবং মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ে তুলতে থানার পুলিশ এবং জনতা একসাথে কাজ করতে হবে। পুলিশের সাথে জনগণের দূরত্ব বাড়াতে হবে। পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জন করতে হবে। তাহলেই জনগণ পুলিশকে সাহায্য করবে। আমরা শান্তি চাই, বিশৃংখলা চাই না। জনগণের নাগালে সেবা এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। সমাজের একটি অংশের প্রতিনিধি হিসেবে পুলিশ সদস্যদের সকলকে নিয়ে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আপনাদের সম্মানের আসন নিজেদেরই ধরে রাখতে হবে। জনবান্ধব পুলিশ হয়ে দায়িত্ব পালন করে থানায় গিয়ে কেউ যেন হয়রানির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।

Model Hospital

জেলা প্রশাসক মো. কামরুল হাসান উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ে খোঁজ-খবর নেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান , নির্বাহী ম্যাজিস্ট্রেট এআরএম জাহিদ হাসান, মতলব উত্তর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মহিউদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সানোয়ার, এসআই হানিফ, এসআই রমিজ উদ্দিন প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশের বিভিন্ন নদীর কচুরিপানা জামাটের কারনে নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে এবং নৌ যান চলাচলে ব্যাহত হচ্ছে। ধনাগোধা নদীর শ্রীরায়েরচর থেকে কালীর বাজার পর্যন্ত কচুরিপানা নিরসনের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় চিঠি লিখেছি, পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেছি, বরাদ্দ পেলে পরিস্কার করা হবে, আর যদি না হয় স্থানীয় উদ্যোগে কচুরিপানা পরিষ্কার করা হবে।

তিনি অরো বলেন, নদী দখল করে কেউ যদি অবৈধ স্থাপনা নির্মাণ করে তাহলে অবশ্যই আমরা উচ্ছেদ করে নদী দখলমুক্ত করব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital