শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আলোচিত সলিম উল্লাহ লাভলুর হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১১:২৪ এম
মতলব উত্তরে আলোচিত সলিম উল্লাহ লাভলুর হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
মতলব উত্তর  : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের কৃতি সন্তান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনদরদী, বিশিষ্ট সমাজসেবক, অন্যায়ের প্রতিবাদী, সাবেক ইউপি সদস্য ও মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের কমিটির সদস্য মোঃ সলিম উল্লাহ লাভলু মেম্বারকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে খুনীদের ফাঁসের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার মান্দারতলী বাজার সড়কে আয়োজিত এ মানববন্ধনে এলাকার ছোট থেকে বড় ও শিশু থেকে বৃদ্ধ সহস্রাধিক নারী পুরুষ অংশ গ্রহন করেন।
এসময় সলিমুল্লাহ লাভলু হত্যায় জড়িতদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান মানববন্ধনকারীরা ও নিহতের পরিবারের সদস্যরা। বক্তব্য রাখেন, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, ইউপি সদস্য জহিরুল হক, ছিদ্দিকুর রহমান, ডাঃ আমিনুর হক, মোঃ আল-আমিন, আঃ হান্নান মাস্টার, মীর শরীফ আহমেদ, মনজুর আহসান নোবেল, আনোয়ার সাহাদাত সুমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সলিমুল্লাহ লাভলু একজন ভাল মনের মানুষ ছিলেন। তিনি মানুষের উপকারে ঝাঁপিয়ে পড়তেন। এমন একজন ভাল মানুষকে দৃস্কৃতিকারীরা হত্যা করেছে। লাভলুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবী জানাচ্ছি। বক্তারা আরো বলেন, এই হত্যাকান্ড উদঘাটনে প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা চাই। প্রায় দুই মাস হয়ে গেল এখনো কোন তথ্য উদঘাটন হল না। পুলিশ প্রশাসন চাইলে অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করতে পারে। খুব দ্রুত এই হত্যাকান্ডের আসামীরা আইনের আওতায় আসে এটাই আমাদের দাবী।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লাভলু ফতেপুর পশ্চিম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক ও ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন। গত ১ নভেম্বর দিনগত রাতের অন্ধকারে তাকে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রাখা হয়েছে। তার ডানকানের নিচে আঘাতের চিহ্ন ছিল। পরদিন গত ২ নভেম্বর ভোরে নিহত সলিমুল্লাহ লাভলুর বাড়ির পাশের একটি বাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় থানা পুলিশ।
এদিকে এই ঘটনার পরে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই। ওই মামলায় তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।
এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন বলেন, ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত মাইনুদ্দিন ও সানোয়ার হোসেন সানু নামে দুইজন এবং সন্দেহভাজন একজন মোজাম্মেল সহ মোট তিনজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, হত্যাকান্ডে জড়িতদের সনাক্তকরণে সর্বোচ্চ চেস্টা চলছে। আমি আশা খুব দ্রুত সকল তথ্য উদঘাটন করতে পারব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital