শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জনগণ আমাকে নিবার্চিত করেছে, তাদের সেবার মাধ্যমেই আমি বেঁচে থাকতে চাই

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১, ২:১৩ পিএম
জনগণ আমাকে নিবার্চিত করেছে, তাদের সেবার মাধ্যমেই আমি বেঁচে থাকতে চাই

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের জনগণের সেবক হতে চেয়েছি তাই জনগণ আমাকে বিজয় করেছে আমি তাদের ধন্যবাদ জানাই। নাদির হোসেন মেম্বার হিসেবে বিজয়ী হয়ে ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

৮নং ওয়ার্ডের মেম্বার নাদির হোসেন সম্পর্কে এলাকার একাধিক সাধারন মানুষের সাথে কথা বলে জানা গেছে, তিনি বিগত দিন থেকে মানুষের খোঁজ খবর নিয়ে আসছেন। অসহায় গরীব মানুষের পাশে দাড়ান এবং জনসেবা করতে ভালবাসেন। কারো কোন সমস্যা হলে তিনি সমাধানে ঝাঁপিয়ে পড়েন। তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। যার কারণে ৮নং ওয়ার্ডবাসী তাকে মেম্বার হিসেবে দেখতে চেয়েছিলা তাই বিজয় করেছেন।

মেম্বার নাদির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে দেশ ও জাতীর উন্নয়ন করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়নের ধারা গ্রাম পর্যায়ে পৌছে দিতে ইউপি সদস্যদের বিকল্প নেই। একজন ইউপি সদস্যই পারে সরকারের সকল উন্নয়ন সেবা ঘরে ঘরে পৌছে দিতে। আমি ওয়ার্ডের অসহায় গরীব দুঃস্থ মানুষের সেবায় কাজ করে যাচ্ছি। তাদের সকল সমস্যায় এগিয়ে এসেছি। এখন বিজয়ী হয়েও তাদের পাশে থাকতে চাই । এই জন্য ওয়ার্ডবাসীর দোয়া চাই।

জনগণের দোয়ায় ও সমর্থনে আমি নির্বাচিত হয়েছি তাই ওয়ার্ডের সকল উন্নয়ন কাজ জনগনকে পাশে নিয়ে করবো। ওয়ার্ডবাসীর সেবায় নিয়োজিত আছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital