শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে৫ টি বসত ঘর পুড়ে ভস্মীভূত, ক্ষতি ২৫ লক্ষ টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১:১৮ পিএম
শাহরাস্তিতে৫ টি বসত ঘর পুড়ে ভস্মীভূত, ক্ষতি ২৫ লক্ষ টাকা

মো. মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বৈদ্যুতিক শর্টসার্টিকেটে ৫টি বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউপির ৩নং ওয়ার্ডের দিঘদাইর হাজের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওই বাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম ৫৫ (ফল বিক্রেতার) ঘরের কোনো এক স্থান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন।

এরপর মুহূর্তের মধ্যে একই বাড়ির মৃত হাবিবুল্লাহর পুত্র তাজুল ইসলাম ৭০( দারোয়ান), মৃত হাফিজ মিয়ার পুত্র দেলোয়ার হোসেন ৫৫ (দিনমজুর), শামসুল ইসলামের পুত্র রাশেদ ৩৫ (দিনমজুর), মৃত আব্দুস সালামের পুত্র শহিদুল্লাহ ৭৫ দিনমজুরের ঘরে আগুন ছড়িয়ে পড়ে ৫ টি বসত ঘর ও রান্নাঘর (রসাইঘর) মুহূর্তের মধ্যে ভস্মভূত হয়ে যায়।

অগ্নিকাণ্ডের ওই ভয়ংকর দৃশ্য দেখতে পেয়ে বাড়ির লোকজনের আত্মচিৎকার স্থানীয় সোহেল নামের এক যুবক ৯৯৯ এ ফোন দেয়। পরে শাহরাস্তি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার রুবেল ত্রিপুরার নেতৃত্বে একদল ফায়ারম্যান স্থানীয়দের সহযোগিতায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Model Hospital

এ প্রসঙ্গে ফায়ার সার্ভিস লিডার ত্রিপুরা জানান, ওই পরিবারগুলোর প্রায় ৫ লাখ টাকার মূল্যের বিভিন্ন গৃহস্থালি সামগ্রী উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া অবকাঠামো ও নগদ টাকাসহ ২৫ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোরসালিন বাঙালি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে তাজুল ইসলাম ৩.৫ লক্ষ , জাহাঙ্গীরের ২ লক্ষ, দেলোয়ারের ৮০ হাজার, রাশেদ ৫৫ হাজার নগদ টাকা ঘরে রক্ষিত ও অবকাঠামো স্থাপনা সহ প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয় ।

তিনি আরো বলেন পরিবারগুলি একদম অসহায় এবং অভাবী । সরকারি বেসরকারি প্রণোদনা না পেলে তাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়বে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital