শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গ্যাস্ট্রিকের সিরাপ খেয়ে বৃদ্ধার মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ২:৩৬ পিএম
গ্যাস্ট্রিকের সিরাপ খেয়ে বৃদ্ধার মৃত্যু

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ৬০ বছরের বৃদ্ধা গ্যাস্ট্রিকের সিরাপ মনে করে পাশে থাকা বিষ খেয় ১৫ দিন চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। ঘটনাটি উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নরে রঘুনাথপুর এলাকার গাজী বাড়িতে গত ১২ ডিসেম্বর রাতে ঘটে।

পুলিশ ও মৃত্যের পারিবারিক সূত্রে জানাযায়, রঘুনাতপুর গাজীবাড়ির নুর মোহাম্মদ গাজীর স্ত্রী কুসুম বেগম(৬০) ১২ ডিসেম্বর রাতে গ্যাস্ট্রিকের সিরাপ মনে করে পাশে থাকা বিষ খেয়ে পেলেন। এরপর ঘরের লোকজন তাকে দ্রুত উদ্ধার কের পাশর্^বর্তী উপজেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মিপুর সদর হাসপাতালে প্রেরন করেন।

এরপর কুসুম বেগমের অবস্থার অন্নতি হলে পরিবারের লোকজন চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। চাঁদপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কুসুম বেগমের অবস্থার বেগতিক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে র‌্যাপর্ড করেন। ১০ থেকে ১১ দিন চিকিৎসারত অবস্থায় ২৬ ডিসেম্বর রাতে কুসুম বেগমের মৃত্যু হয়।

বৃদ্ধা কুসুম বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মো. নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটানার সতত্যা নিশ্চিত করেন।

Model Hospital

উল্লেখ্য : মৃত কুসুম বেগম ১ ছেলে মেয় জননী ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital