শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সারাদেশের ন্যায় মতলব উত্তরে উন্নয়নের জোয়ার বইছে: বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ২:৫৪ পিএম
সারাদেশের ন্যায় মতলব উত্তরে উন্নয়নের জোয়ার বইছে: বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস

মনিরুল ইসলাম মনির: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, চলছে মহান স্বাধীনতার বিজয়ের মাস। আজকের এই দিনে গভীর ভাবে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেতাম না। সেই সাথে আরও স্মরণ করছি শহীদ মুক্তিযোদ্ধাদের। যাদের আত্ম ত্যাগ আমাদের মুক্তিযুদ্ধকে আরও সহজলভ্য করেছে। সেই মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় মতলব উত্তরে উন্নয়নের জোয়ার বইছে। এ উপজেলায় আমরা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারছি। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাতে। আওয়ামী লীগ সরকার গণমানুষের সরকার। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে জনগন আবারও ক্ষমতায় আনবে। তিনি সকল সরকারি কর্মকর্তা/কর্মচারীদের আন্তরিকতার সাথে সেবা প্রদানের জন্য আহ্বান জানান।

পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

উভয় সভায় আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউপি চেয়ারম্যান জুবায়ের আজিম পাঠান স্বপন, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আব্কুর সিদ্দিক খোকন, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজী, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী, সহ সরকারি দফতরের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital