শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে স্ত্রীকে শারীরিক নির্যাতনের খবর শুনে স্বামীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১১:৫৩ এম
ফরিদগঞ্জে স্ত্রীকে শারীরিক নির্যাতনের খবর শুনে স্বামীর মৃত্যু

এস এম ইকবাল : ফরিদগঞ্জে বৃদ্ধ স্ত্রী মনোয়ারা বেগমকে শারীরিক নির্যাতনের খবর শুনে মারা গেছেন স্বামী আবদুল লতিফ।

হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের ধারণা। হাসপাতালে স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় স্বামীর দাফন সম্পন্ন হয়েছে ২৮ ডিসেম্বর বুধবার দুপুরে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জমিজমার বিরোধকে কেন্দ্র করে ২৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা রাতে ওই ঘটনা ঘটেছে উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের মিঞা রাজা মিজি বাড়িতে।

সরেজমিন জানা গেছে, আবদুল লতিফ (৮০) ও রহমত উল্লাহ (৫২)’র বসত ঘর পাশাপাশি। মঙ্গলবার সন্ধ্যায় দুই ঘরের বেড়ায় পেরাগ মেরে টিন দ্বারা মাঝের চিলতে ভূমি বন্ধ করে দেন রহমত উল্লাহ। আবদুল লতিফ এর স্ত্রী মনোয়ারা বেগম ওই টিন খোলার চেষ্টা করেন।

এতে, রহমত উল্লাহর স্ত্রী, সন্তানসহ মনোয়ারাকে শারীরিক নির্যাতন করলে তিনি আহত হন ও জ্ঞান হারান। এ খবর শুনে অন্য ঘরে স্বয়নরত স্বামী আবদুল লতিফ মারা যান। হাফেজ আমিন (৫২) জানান, ভাবীকে মারার খবর শুনে আমার ভাই আবদুল লতিফ চিৎকার দেন। এরপর তিনি নিস্তেজ হয়ে পড়েন। ভাই এর দেহ চাদরে ঢেকে ভাবীকে নিয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। জরূরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা দিয়ে রাত ১০ ঘটিকায় চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। ভাবী এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভাইয়ের মৃত্যুর খবর জানেন না।

Model Hospital

ভূক্তভোগীরা বলেছেন, দু’পক্ষের অন্তত ১০টি মামলা ও অভিযোগ বিজ্ঞ আদালতসহ বিভিন্ন বিভাগে বিচারাধীন রয়েছে। এর মধ্যে রহমত উল্লাহর দায়েরকৃত মামলার অন্তত চারটি খারিজ হয়েছে। যেখানে টিনের বেড়া লাগানো হয়েছে সেখানে বিজ্ঞ আদালতের স্থিতাবস্থা রয়েছে। রহমত উল্লাহ আদালতের আদেশ অমান্য করে টিনের বেড়া লাগিয়েছেন। গতকাল নামাজে জানাজা অনুষ্ঠানের পর ওই বাড়ির ও আশপাশের লোকজন বরেছেন, ঘটনা পরম্পরা সাক্ষ দেয়, রহমত উল্লা একজন মামলাবাজ ও উগ্র প্রকৃতির।

অপরদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রহমত উল্লাহকে দেখা যায় একটি মামলার কাগজ পাশে নিয়ে বেডে বসে আছেন। জানতে চাইলে তিনি বলেছেন, বৃদ্ধা আমার টিনের বেড়া ভেঙ্গে ফেলার কারণে আমার স্ত্রী ও পুত্রবধু বাধা দিয়েছে। খবর শুনে আমি এগিয়ে গেলে সিদ্দিকের নেতৃত্বে আমার পুত্রবধু ও আমাকে পিটিয়েছে। আমরা ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্র্তি হয়েছি। মামলার ওই কাগজ দেখিয়ে বলেন, এই যে মামলার রায় আমার পক্ষে। যদিও সেখানে স্থিতাবস্থার উল্লেখ রয়েছে।

ঘটনাস্থল পাশর্^বতী হাইমচর উপজেলার সীমান্ত এলাকা। মৃত্যুর খবর শুনে দুই উপজেলার শত লোক সেখানে উপস্থিত ও আবদুল লতিফের নামাজে জানাজায় শরীক হন। সেখানে উপস্থিত লোকজন ঘটনার নিন্দা জানান ও আইনগত শাস্তি দাবী করেন। তারা জানান, এ বছরের মার্চ মাসে রহমত উল্লাহ ও তার লোকজন আবদুল লতিফের ছোট ভাই অলি উল্লাহর ওপর হামলা করেন। এতে, তার ভাবী আয়েশা খাতুন (৬০) বাধা দিলে তাকে পেটানো হয়। তাকে উদ্ধারে ছেলের স্ত্রী তাছলিমা আক্তার (৩০) এগিয়ে গেলে তাকেও পেটানো হয়। ওই ঘটনায় মামলা বিচারাধীন রয়েছে।

এ ব্যপারে সংশ্লিষ্ট চিকিৎসক মো. সাইদুল ইসলাম জানিয়েছেন, মনোয়ারা বেগমের বুকে ও পিঠে ফুলা রয়েছে। তার প্রেসার অত্যন্ত উচ্চ ছিল ও ঘামাচ্ছিল। প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রহমত উল্লা ও জাহানারা বেগম (২০) নামে দু’জন ভর্তি হয়েছেন। অন্য প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন রোগীকে হাসপাতালে ভর্তি করতে হলে তার শারীরিক কিছু কন্ডিশন থাকা লাগে। এরমধ্যে অন্যতম হচ্ছে প্রেসার অস্বাভাবিক থাকা। কিন্তু, জানতে চাইলে তিনি বলেন, রেজিস্টার বহিতে রহমত উল্লাহর প্রেসার উল্লেখ নেই।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।