শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রেজিস্ট্রেশনবিহীন সিএনজিতে প্রেস লিখে সড়ক দাবিয়ে বেড়াচ্ছে কথিত সাংবাদিক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৪:১৭ পিএম
রেজিস্ট্রেশনবিহীন সিএনজিতে প্রেস লিখে সড়ক দাবিয়ে বেড়াচ্ছে কথিত সাংবাদিক

স্টাফ রিপোর্টার : রেজিস্ট্রেশন না করে সিএনজির সামনে পেছনে প্রেস লিখে চাঁদপুর জেলার সড়ক দাবিয়ে বেড়াচ্ছে কথিত সাংবাদিক তানজিল শাহরিণ অনিক। সে সিএনজির সামনের ও পেছনের অংশে অনিক পরিবহন প্রেস লিখে জেলার বিভিন্ন সড়কে ছুটে চলছে।

সে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কোন সদস্য নয়। কথিত এই সকল সাংবাদিকদের কারনে প্রকৃত সাংবাদিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে।

চাঁদপুর যত্রতত্র দেখা যায় প্রেস স্টিকার লাগানো গাড়ি। সংবাদকর্মীরা এখন প্রেস স্টিকার লাগাতেও অনেকটা ভয়ের মধ্যে থাকেন। কেননা চাঁদপুর মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে প্রেস লেখা স্টিকার লাগিয়ে দাবিয়ে বেড়াচ্ছে অপরাধীরা। মোটর গেরেজের শ্রমিক থেকে শুরু করে সিএনজি, অটোরিকশা চিহিৃত অপরাধীদের মোটরসাইকেলে এখন শোভা পাচ্ছে প্রেস লেখা স্টিকার। রেজিস্ট্রশনবিহীন গাড়ির বিরুদ্ধে পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে দাবী জানান সাংবাদিকরা। আর এই সুযোগ কাজে লাগিয়ে অখ্যাত কিছু পত্রিকা ও অনলাইনের কার্ডধারীরা তাদের স্বার্থ্যহাসিল করছেন।

রবিবার সকালে চাঁদপুর সরকারি কলেজের সামনে প্রেস স্টিকার লাগানো একটি সিএনজি চোখে পড়ে। যার সামনে পেছনে অনিক পরিবহন ও প্রেস লিখা ছিল। পরে চালকের সাথে কথা বলে জানা যায় এই সিএনজির মালিক কথিত সাংবাদিক তানজিল শাহরিণ অনিক। এই নামে লাইসেন্সবিহীন ৮/১০ টি সিএনজি সড়কে চলাচল করে। তার কারনে সাংবাদিক মাজহারুল ইসলাম অনিক কে ভেবে অনেকে ফোনে ও সরাসরি বিভ্রান্ত করে থাকে।

Model Hospital

সাংবাদিক মাজহারুল ইসলাম অনিক জানান, আমি প্রায় একযুগ ধরে চাঁদপুরে সুনামের সাথে সাংবাদিকতা করছি। চাঁদপুর দর্পণ ও জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করছি। এছাড়া চাঁদপুর প্রেসক্লাব সদস্য ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়শন চাঁদপুর জেলা শাখার নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। সিএনজিতে অনিক পরিবহণ লিখা দেখে মিষ্টির দোকানদার, ডিস ক্যাবলের লাইনম্যান, ট্রাফিক পুলিশসহ বিভিন্ন মানুষ ফোন করে বিরক্ত করে থাকেন। তবে আমার ব্যক্তিগত একটি সাইকেলও নেই।

এ বিষয়ে জানতে তানজিন শাহরিণ অনিকের ব্যবহ্নত মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ বলেন, রেজিস্ট্রশনবিহীন সিএনজিতে প্রেস ব্যবহার করে সড়কে চলতে পারে না। গণ পরিবহণের ক্ষেত্রে তো হবেই না।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital