বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়া নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসা’র শুভ উদ্বোধন অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৫:৩৫ পিএম
ডুমুরিয়া নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসা’র শুভ উদ্বোধন অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

মোঃ রাছেল : কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের উত্তর পূর্ব ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসা’র শুভ উদ্বোধন অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ডুমুরিয়া হযরত আবু বকর (রাঃ) নূরাণী ও হাফেজিয়া মাদ্রাসা’র সভাপতি ডাঃ মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ প্রধানীয়ার

স ালনায় প্রধান অতিথি ও শুভ উদ্বোধন করেন হযরত ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ মনির হোসেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কড়ইয়া ইউপি সদস্য মোঃ আব্দুল হান্নান, অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, অত্র মাদ্রাসার প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ রাছেল, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলী আক্কাস বকাউল, মোঃ সফিকুর রহমান, মোঃ আব্দুল অজুদ, ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন. বিশিষ্ট সমাজ সেবক ডাঃ বজলুর রহমান, মোঃ ফজলুল হক, মিজানুর রহমান, রবিউল হাসান, মোঃ মাসুদ বকাউল, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইয়াছিন বেপারী সহ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা মোঃ মনির হোসেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital