বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারী উন্নয়নে অবদান রাখায় বিজয়ী ফাউন্ডার তানিয়া খানকে সম্মাননা প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:১২ পিএম
নারী উন্নয়নে অবদান রাখায় বিজয়ী ফাউন্ডার তানিয়া খানকে সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের বহুল প্রচারিত অনলাইন গণমাধ্যম ক্রাইম এ্যাকশন নিউজ ২৪ ডট কম নারী উন্নয়নে ও নারী জাগরনে বিশেষ অবদান রাখায় বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানকে সম্মাননা প্রদান করেন।
৩১শে ডিসেম্বর দুপুরে চাঁদপুরের অভিজাত রেস্টুরেন্টে এলিট চাইনিজে  ক্রাইম এ্যাকশন নিউজ ২৪ ডট কম নিউজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্য চাঁদপুরে করোনায় সম্মুখ যোদ্ধা ডাক্তার নার্স সাংবাদিকসহ  ভাল কাজে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করেন ক্রাইম অ্যাকশন নিউজ পরিবার। সাংবাদিক আরিফুল ইসলাম শান্তের সঞ্চালনায় এবং ক্রইম এ্যাকশনের প্রকাশক ও সম্পাদক বিপ্লব সরকার এর সভাপতিত্বে  এ সময়
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের  নবনির্বাচিত সভাপতি এ এইচ এম  আহসান উল্যাহ, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম। আরো বক্তব্য রাখেন, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, অ্যাডঃ মুনিরা চৌধুরী, অ্যাডঃ জসিম উদ্দিন মিঠু, ইসলামি আন্দোলন চাঁদপুর জেলা শাখার সভাপতি জয়নাল আবেদীন, সাংবাদিক এম কে মানিক পাঠান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন  চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি শাওন পাটোয়ারী, স্বেচ্ছাসেবক এ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক নজির হোসেন অপু, চাঁদপুর জেলা হোটেল রেঁস্তারা মালিক সমিতির সাধারন সম্পাদক হাজী মাসুদ আখন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক হোসেন ভূইয়া,চাঁদপুর জেলা সেচ্ছাসেবী এসোসিয়েশন এর সাধারন সম্পাদক মো. নজির হোসেন মিয়াজী অপু। আলোচনা সভা শেষে ক্রাইম এ্যাকশন নিউজ পোটালের কর্মরত ও বিভিন্ন অন লাইনের সাংবাদিকদের সাংবাদিকতায় অবদান রাখায় সম্মাননা স্বারখ প্রদান করা হয় এবং করোনাকালী যুদ্ধা হিসেবে ডাঃ সাজেদা পলিন, ডাঃ সুজাউদ্দৌলা রুবেল, শিক্ষা কেটাগড়িতে অধ্যক্ষ মোশারফ হোসেন, আইনজীবী অ্যাডঃ মুনিরা চৌধুরী, অ্যাডঃ জসিম উদ্দিন মিঠু,চাঁদপুর সদর হাসপাতালের প্যাথলজিস্ট আব্দুল মালেক মিয়াজি, জেলা সলামী আন্দোলনের সভাপতি জয়নাল আবেদীন কে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় ক্রাইম এ্যাকশন নিউজের সম্পাদক বিপ্লব সরকার বলেন নারীদের ফ্রি প্রশিক্ষন প্রদান করে নিজ পায়ে সাবলম্বী করতে এবং নারীদের নিজ নামে পরিচয় করতে নিরলস  কাজ করে যাচ্ছে চাঁদপুরের প্রথম নারী ট্রেনিং বেইজ সংগঠন “বিজয়ী” এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান যা সত্যিই প্রশংসার। নারী জাগরনে অগ্রগামী ভূমিকা রাখছে বিজয়ী।
সম্মাননা পেয়ে  বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইসতিয়াক খান সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ধন্যবাদ  এটি আমার জন্য অনেক গর্বের ও সম্মানের, এই সম্মাননা শুধু আমার নয়, বিজয়ী এর সকল সদস্যদের ।  এমন পুরস্কার অর্জনে আমরা সত্যিই অনেক আনন্দিত। আমি ক্রাইম এ্যাকশন নিউজের সম্পাদক বিপ্লব সরকারসহ নিউজ পরিবার  ও আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করছি আপনাদের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি প্রতি বছর  দেশের নারীদের কে সম্মানিত করে তাদের পথ চলাকে আরও গতিশীল করে দিবেন।  শুধু মাত্র নারী উদ্যোক্তা নয় পাশাপাশি ছেলে উদ্যোক্তাদেরকেও সম্মাননা দিয়ে উৎসাহিত করবেন।
তানিয়া খান আরও বলেন ২০২০ সালের ২৬শে ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত বিজয়ী আজ বিজয়ের পথে, আলহামদুলিল্লাহ চাঁদপুরে উদ্যোমী নারী উদ্যোক্তাগন আজ আমরা সবাই একই কাতারে একই পতাকা তলে বিজয়ীতে। শুরু থেকে নানা রকম প্রতিকূলতা পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হয়ে চাঁদপুরের নারীদের বেকারত্ব দূর করে আত্মনির্ভরশীল করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital