শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ জানুয়ারি, ২০২৩, ৬:৩৯ পিএম
জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে।

গতকাল ১জানুয়ারী (রবিবার) সকাল ১১টায় বিদ্যালয় মিলণায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

প্রধান অতিথি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী বক্তব্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ এর ব্যবস্থা করছে, এটি যুগান্তকারী উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী বিনামূল্যে বই দেওয়ার ধারাবািহকতা রেখেছেন। আজকে যারা নতুন বই পাবে, তারা আনন্দ উল্লাসের মধ্য দিয়ে লেখা পড়া করতে হবে। সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তোমরা পড়ালেখা করে, সু-নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলেতে হবে। তোমরা তোমাদের বইগুলো যত্নে রাখবেন। শিক্ষার পাশাপাশি আচার আচরন ভালো রাখতে হবে। নিজেকে যোগ্য নাগরিক হিসেব গড়ে তুলতে হবে। আমি স্কুল ও কলেজের দুটি গেইট করার জন্য চেষ্টা করব।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

Model Hospital

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র নেতৃত্বে শত প্রতিকূলতার মধ্যে সারাদেশে একযোগে শিক্ষার্থীদের নিকট বই পৌঁছে দিচ্ছে। বিশ্বে একমাত্র বাংলাদেশেই যেখানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। আজকের দিনটি তোমাদের জন্য আনন্দের দিন। বছরের প্রথম দিন তোমরা নতুন বই পাচ্ছ। সকল শিক্ষার্থী আজকে বই নিয়ে বাড়িতে যাবে, গিয়েই তোমাদের পিতা-মাতাকে বই দেখাবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপির সহযোগিতায় আমরা আমাদের এ প্রতিষ্ঠান গুলোতে ভবন পেয়েছি। ইউনিয়ন পরিষদ থেকেও বিদ্যালয়ের বিভিন্ন কাজে সহযোগিতা করেছে। সেখানে তোমরা কম্পিউটার শিখতে পারবে। বর্তমানে সর্বক্ষেত্রে কম্পিউটার ব্যবহার হচ্ছে। তাই তোমাদের কম্পিউটার সম্পর্কে জানতে হবে। কস্পিউটার ব্যবহার জানতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্মাট হিসাবে গড়ার জন্য কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব ও বাংলাদেশ বাপসা চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক মো: সাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: আবুল কাশেম কারী, ৬নং ওয়ার্ডের মেম্বার মো: সোহাগ হোসেন সোহেল, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি প্রমুখ ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াসউদ্দিন, সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা শাহিন সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: মনির চৌধুরী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সেক্রেটারী মো: আব্দুল আজিজ মিজি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদর মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন প্রধান অতিথি ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।