বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ২:২২ পিএম
কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা
মোঃ রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়ার নন্দনপুর গ্রামে সাজেদা আক্তার সাজু (২২) নামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত যুবতী সাজেদা আক্তার সাজু ওই গ্রামের মৃত দুলাল হোসেনের মেয়ে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ যুবতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের ভাই মোশারফ হোসেন জানান, বেশ কয়েক বছর ধরে তার বোন সাজেদা আক্তার সাজু মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা করেও তার মানসিক সমস্যা দুর হয়নি। রবিবার ভোর বেলা ঘর বের হয়ে সকলের অজান্তে পাশ্ববর্তী লোকমান হোসেনের পরিত্যাক্ত নির্জন ঘরের লড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দেয়।
এব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital