শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রাজরাজেশ্বর ইউপিতে সদর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ১:১০ পিএম
রাজরাজেশ্বর ইউপিতে সদর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের হলরুমে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলার এসিল্যান্ড হেদায়েত উল্ল্যাহ, উপজেলা প্রকৌশলী স্থেহাল রায়, উপজেলা সিনয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা মেডিকেল অফিসার বেলায়েত হোসেন, কৃষি কর্মকর্তা আয়শা আক্তার, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মনির হোসেন, তথ্য আপা ফাতেমা বিনতে হানিফ, জনস্বাস্থ্য কর্মকর্তা জাহিদ হোসেন, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুুদুর রহমান নান্টু, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হযরত আলী বেপারী, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান সেলিম খান, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, রামপুর ইউপি চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খান, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারী প্রমুখ।

এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্ল্যাহ, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকির, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মনির গাজী, রাজরাজেশ্বর ইউপি সচিব শ্যামল চন্দ্র মহাজন, হিসাব সহকারী মুহাম্মদ কাইয়ুন ইসলাম, ওয়ার্ড সদস্য আলী আহমেদ বতাউল, মুকবিল হোসেন, পারভেজ রনি, ইব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, মোঃ জাহাঙ্গীর সরকার, হাছন আলী দেওয়ান, হানিফ বেপারী, মরিয়ম বেগম, লৎফা বেগম, ময়না বেগম, উপজেলা পরিষদের সিএ দিদার হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সচিব ও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital