শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ইউএনও’র সাথে নবনির্বাচিত চেয়ারম্যান খোকনের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৩:২৬ পিএম
মতলব উত্তরে ইউএনও’র সাথে নবনির্বাচিত চেয়ারম্যান খোকনের শুভেচ্ছা বিনিময়
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন।
মঙ্গলবার দুপুরে ইউএনও’র কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সম্পাদক গফুর সরকার, যুবলীগ নেতা লাল মিয়া, মানিক সরকার সহ
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউএনও গাজী শরীফুল হাসান বলেন, মানুষকে সেবা করার মন মানসিকতা যাদের আছে তারাই জনপ্রতিনিধি হয়। তাই মানুষকে সেবা করা অব্যাহত রাখবেন এবং সরকারের উন্নয়ন কাজগুলো সঠিকভাবে বাস্তবায়ন করবেন। তিনি ইউনিয়নের আইনশৃক্সখলা বজায় রাখার পরামর্শও দেন।
চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, আমি নির্বাচনের আগে মানুষকে কথা দিয়েছি নিজের জীবন বাজি রেখে সেবা করব। আমি আমার কথা রেখে কাজ করে যাব এবং উন্নয়ন করে সুলতানাবাদকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital