সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের সামগ্রিক উন্নয়ন ও নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানো: মজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৪:০১ পিএম
শেখ হাসিনার একমাত্র লক্ষ্য দেশের সামগ্রিক উন্নয়ন ও নিপীড়িত মানুষের মুখে হাসি ফোটানো: মজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির রাগৈ উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসব ও পুনমিলনী, রায়শ্রী উওর ইউনিয়নের মাদ্রাসাতুন নব্বী খামপাড় দাখিল মাদ্রাসার ৪ তলা ভীত বিশিষ্ট নতুন ১ তলা একাডেমীক ভবন, ও পৌরসভাধীন পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভীত বিশিষ্ট নতুন একাডেমীক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

২৮ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে দিনব্যাপী এ সকল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সাবেক স্ব-রাষ্টমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উওম এমপি। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বির্নিমানে তার সুযোগ্য কন্যা জননেএী প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষকে বসবাসের সমান সুযোগ নিশ্চিত করার লর্ক্ষে কাজ করে চলেছেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাএ লক্ষ্য দেশের সামগ্রিক উন্নয়ন ও অসহায় নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটানো। তিনি আরো বলেন, মানব কল্যানে কাজ করার মত আনন্দ আর কিছুই হতে পারে না। প্রত্যেকে নিজের অবস্থান থেকে যদি প্রতিদিন একজন মানুষের মুখে হাসি ফোটানো যায়, তাহলেই একজন মানুষের জীবণের সার্থকতা। সকল শিক্ষার্থী যেন উন্নত পরিবেশে লেখাপড়া করতে পারে সেজন্য প্রতিষ্ঠান গুলোতে নতুন ভবন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। সারা দেশের উন্নয়নের চিএ তুলে ধরে তিনি বলেন ২০৪১ সালের পুর্বেই আমরা বিশে^র বুকে উন্নত রাষ্ট হিসেবে মাথা উচুঁ করে দাড়াতে পারবো ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জামাল নাছের, স্বাধীনত্ াচিকিৎসক পরিষদ (স্বাচিপ) মহাসচিব ডা: কামরুল হাসান মিলন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের প্রিন্সিপাল ডা: এ. বি.এম মাকসুদুল আলম বাশু, রাগৈ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা বিশ^বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্ট্যাটিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, সুবর্নজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও ঢাকা বিশ^দ্যিালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহ মিরান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেপালী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, পৌর মেয়র হাজী আবদুল লতিফ, থানার অফিসার ইনচার্জ মো: শহীদ হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ ইরান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জেড এম. আনোয়ার, শাহরাস্তি পৌর আওয়ামীলীগ সভাপতি আহসান মজ্ঞুরুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগ যুগ্ন- আহবায়ক ওমর ফারুক দর্জি , রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনোয়ার হোসেন, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল ফয়েজ টিটুু, পৌর প্যানেল মেয়র শাহাবুদ্দিন আলম, রায়শ্রী উওর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাইফুল ইসলাম মাসুদ, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন মিজান, সূচীপাড়া দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল বাশার পাটোয়ারী, সাধারন সম্পাদক মাসুদ আলম পাটোয়ারী, মাদ্রাসাতুন নববী খামপাড় মাদ্রাসার সুপার মাও. মাসুম বিল্লাহ , মাদ্রাসা পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মনির হোসেন, রাগৈ উচ্চ বিদ্যালয় রজতজয়ন্তী উৎসব আয়োজক কমিটির সদস্য সচিব আবুল বাশার প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কমকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Model Hospital

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।