শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কলাকান্দা ৪নং ওয়ার্ডে বিজয়ী প্রার্থী ও সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৫:১৭ পিএম
কলাকান্দা ৪নং ওয়ার্ডে বিজয়ী প্রার্থী ও সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে ৪নং ওয়ার্ডে বিজয়ী প্রার্থী ও সমর্থকরা পরাজিত প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।

পশ্চিম হানিরপাড় গ্রামের মৃত. মাহাম্মদ হোসেন প্রধানের ছেলে আনোয়ারুল হক বাদি হয়ে নবনির্বাচিত মেম্বার আবুল বাশার, কাউসার মাল, আবদুল কাইয়ুম মাল ও সংরক্ষিত মহিলা সদস্য ডলি আক্তারে স্বামী মুক্তার হোসেন’সহ ৮জনের নাম উল্লেখ্য করে আরো ২০/২৫জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় নিজাম উদ্দিন মালের ছেলে কাউসার মাল (৩৫) ও সংরক্ষিত মহিলা সদস্য ডলি আক্তারে স্বামী মুক্তার হোসেনকে আটক করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম হানিরপাড় গ্রামে ৩০ নভেম্বর দুপুরে ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থীর পুটবল মার্কার সমর্থক আনোয়ারুল হকের বাড়িতে মেম্বার প্রার্থী আবুল বাশারের লোকজন আনন্দ মিছিল করে লাঠি,-সোটা, রড, সাবুল, দা, ছেনা, কুড়াল ইত্যাদি দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আনোয়ারুল হকের বাড়ি প্রবেশ করে ঘরের বেড়া, দরজা-জানালা ভাংচুর করে। এ সময় স্বর্ণালঙ্কার নিয়ে যায়। নারীদের শ্লীলতাহানীও করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital